তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিদের অযথা এবং ইচ্ছাকৃত ভাবে হেনস্থা করা হচ্ছে! রাজ্য প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । ডায়মন্ড হারবারের সাংসদের দাবি, গত দু’সপ্তাহ ধরে তাঁর বা তাঁর দফতরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের যথাযথ নোটিশ ছাড়াই যখন-তখন তলব করছে রাজ্য পুলিশ ও সিআইডি। কাউকে কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের নামে আইনি সুরক্ষার মৌলিক নিয়মগুলি লঙ্ঘন করছে রাজ্য পুলিশের এসটিএফ কিংবা সিআইডির মতো গোয়েন্দা সংস্থা।
শেষ নিশ্বাস পর্যন্ত মাথা নত করব না', রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব অভিষেক
Sponsored

বৃহস্পতিবার সমাজমাধ্যমে এক দীর্ঘ পোস্ট করে এই অভিযোগ এনেছেন অভিষেক। তাঁর বক্তব্য, কেবল আচমকা তলব বা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়াই নয়, ধৃত ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া ব্যক্তিদের ভয় দেখাচ্ছে পুলিশ। জোর করে তাঁর বিরুদ্ধে মিথ্যা বয়ান রেকর্ড করানোর জন্য অভিষেক ঘনিষ্ঠদের ওপর ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। সাংসদের দাবি, গত দুই সপ্তাহে এমন অন্তত ২৫ জনকে পুলিশ হেনস্থা করেছে, যাঁরা তাঁর সঙ্গে বা তাঁর দফতরের সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত। এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও অবস্থাতেই তিনি মাথা নত করবেন না।
Sponsored

তৃণমূল সাংসদের অভিযোগ, তাঁর বিরুদ্ধে মিথ্যা বয়ান জোগাড় করতেই এই সমস্ত ব্যক্তিদের ফোনে আড়ি পাতা হচ্ছে। এমনকি, তাঁদের পরিবারের সদস্য, মহিলা এবং শিশুদেরও রেয়াত করা হচ্ছে না। অভিষেক বলেন, রাজনৈতিক ভীতি প্রদর্শনের চূড়ান্ত পর্যায় এটা। আপনারা যা পারেন, করে নিন। আমি শেষ নিশ্বাস পর্যন্ত মাথা নত করব না। এর পরেই পুরনো নারদ মামলার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করেন তিনি। তাঁর খোঁচা, যে সরকারের মুখ্যমন্ত্রীকেই ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে, যাঁর বিরুদ্ধে সিবিআই-এর একাধিক মামলা ঝুলে আছে, সেই সরকারই এখন আমাকে নিশানা করতে সরকারি সংস্থাগুলিকে ব্যবহার করছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






