কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

'তফসিলি সংলাপ': সোমে নজরুল মঞ্চে নয়া কর্মসূচির সূচনা অভিষেকের 

'তফসিলি সংলাপ': সোমে নজরুল মঞ্চে নয়া কর্মসূচির সূচনা অভিষেকের 

মণীশ কীর্তনিয়া

Sponsored

Sranchi In Article

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বড়সড় রাজনৈতিক কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার, ২ মার্চ নজরুল মঞ্চ থেকে এই নতুন অভিযানের সূচনা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘তফসিলি সংলাপ’। দোলপূর্ণিমার আগের দিন দুপুর ১২টা নাগাদ আয়োজিত এই মেগা ইভেন্টে রাজ্যজুড়ে দলের এসসি, এসটি এবং ওবিসি সেলের নেতা-কর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Sponsored

Merlin In Article

তৃণমূল সূত্রে খবর, নজরুল মঞ্চের এই অনুষ্ঠান থেকেই কর্মসূচির রূপরেখা এবং রণকৌশল নির্দিষ্ট করে দেবেন অভিষেক। প্রতিটি জেলা ও ব্লকের নেতা-কর্মীদের বুঝিয়ে দেওয়া হবে, কীভাবে তাঁরা মানুষের দুয়ারে পৌঁছে এই ‘সংলাপ’ চালাবেন। অতীতে ‘দিদির সুরক্ষা কবচ’ বা ‘তৃণমূলে নবজোয়ার’-এর মতো কর্মসূচিতে যেভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল, এক্ষেত্রেও সেই একই মডেল অনুসরণ করা হচ্ছে। সোমবারের অনুষ্ঠান শেষে নজরুল মঞ্চ থেকেই সুসজ্জিত প্রচারের গাড়িগুলি রাজ্যের বিভিন্ন জেলার উদ্দেশে রওনা দেবে।

Sponsored

Camelia In Article

এই কর্মসূচির মূল লক্ষ্য দ্বিমুখী। প্রথমত, গত এক দশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তফসিলি সম্প্রদায়ের উন্নয়নে যেসব জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণ করেছে, তার খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। দ্বিতীয়ত, বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত ও আদিবাসীদের ওপর হওয়া বিভিন্ন অপরাধ ও অত্যাচারের খতিয়ানকে হাতিয়ার করে গেরুয়া শিবিরের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। তৃণমূল নেতৃত্বের লক্ষ্য হলো, পরিসংখ্যান দিয়ে সাধারণ মানুষকে বোঝানো যে বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গে তফসিলি মানুষেরা কতটা নিরাপদ ও সুরক্ষিত।

Sponsored

Techno India In Article

আসন্ন বিধানসভা নির্বাচনকে কার্যত ‘মহাযুদ্ধ’ হিসেবে দেখছে জোড়াফুল শিবির। মাসখানেক পরেই ভোটের দামামা বেজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে দলের প্রতিটি শাখাকে সক্রিয় করতে মরিয়া শীর্ষ নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন যে, যুদ্ধের প্রস্তুতি ছ’মাস আগেই শুরু হয়ে গিয়েছে। যে সব নেতা-কর্মী এই লড়াইয়ে ময়দানে থাকবেন না, দলও তাঁদের পাশে থাকবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি। আগামী তিন মাস দলের বিধায়ক ও সাংসদদেরও এই কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং নিয়মিত কাজের রিপোর্ট জমা দিতে হবে দলীয় কার্যালয়ে।

Sponsored

Shyam Sundar In Article

রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনে রাজ্যের বেশ কিছু তফসিলি অধ্যুষিত আসনে বিজেপির ভালো ফলের পর, বিধানসভায় সেই জমি পুনরুদ্ধার করতেই তৃণমূলের এই ‘তফসিলি সংলাপ’। নারী শক্তির জন্য মহিলা কংগ্রেসকে নামানোর পর এবার প্রান্তিক মানুষের মন জয়ে সরাসরি ময়দানে নামছে শাসক দল।

Sponsored

Probe In Article

আরও পড়ুন - রঙের উৎসবে চলবে না মেট্রো! আংশিক সূচি প্রকাশ কর্তৃপক্ষের

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →