নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন কোচবিহারে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শৈলেন্দ্রনাথ বর্মার সমর্থনে প্রথম সভা করবেন তিনি। দুপুর একটা নাগাদ অভিষেকের দ্বিতীয় সভা জলপাইগুড়িতে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে দুপুর দুটো নাগাদ কুমারগ্রাম রবীন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে জোড়াফুল প্রার্থী রাজীব তির্কীর সমর্থনেও জনসভা করবেন তৃণমূল সাংসদ।
ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক
Sponsored

বাংলায় বিধানসভা নির্বাচনের আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। তার আগে নির্বাচন কমিশন ও বিজেপির উদ্দেশ্যপ্রণোদিত এসআইআরের ফলে সাধারণ মানুষের ভোগান্তির জন্য ভোটের প্রচার মঞ্চ থেকে একযোগে অমিত শাহ - জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব তৃণমূল নেতা। শুধু তাই নয় পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা দখলের হুঁশিয়ারির পাল্টা জবাব দেওয়ার কথাও শোনা যায় অভিষেকের কণ্ঠে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে I.N.D.I.A আগামী দিনে এই স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারকে গদিচ্যুত করে পাকিস্তানের ধৃষ্টতার সঠিক জবাব দেবে। বিভিন্ন জনসভা মঞ্চ থেকে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নাগরিকদের তালিকা তৈরি করার নির্দেশও দিচ্ছেন অভিষেক। ভোটের আবহে উত্তরবঙ্গের এই তিন জেলায় তৃণমূল নেতার কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






