সিআইডি ভবানীভবনে তলব করেছিলেন তৃণমূলের সর্বভারতীয়(AITC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee)। সোমবার শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারছেন না। আজ সেখানে যেতে না পারায় অন্য তারিখের জন্য অভিষেক আবেদন করেছেন।
Sponsored

সিআইডি-কে চিঠি দিয়েছেন অভিষেক(Abhishek Banerjee)। ইমেলে তিনি উল্লেখ করেছেন যে আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই কয়েক সপ্তাহ সময় চেয়েছেন হাজিরার জন্য।
Sponsored

বিধানসভায় জাল সই-কাণ্ডে অভিষেককে তলব করেন সিআইডি-র (CID) আধিকারিকরা। আজ দুপুর ১২টা নাগাদ ভবানীভবন যাওয়ার কথা ছিল অভিষেকের কিন্তু তিনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন এবং সেই কারণে নির্ধারিত সময়ে ভবানী ভবনে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। চিঠিতে তিনি তদন্তে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।
Sponsored

শনিবার সোনারপুরে দলীয়কর্মী মৃত সঞ্জু কর্মাকারের বাড়িতে যেতে গিয়ে জনরোষের মুখে পড়েন অভিষেক। তাঁকে লক্ষ্য করে ইট-ডিম ছুড়তে থাকেন মানুষ। এই ঘটনায় এখনও পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন সকলেই বিজেপি করেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






