রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন, এই পরিস্থিতি লোকসভার স্পিকার তৃণমূলের অবস্থান জানতে ডেকে পাঠিয়েছেন লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee)। আজ বিকেলে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Sponsored

গত রবিবার দিল্লিতে তৃণমূলের সংসদীয় দল ভেঙে গিয়েছে। সেটা রুখে দেওয়ার ব্যাপক চেষ্টা করেছিলেন অভিষেক। ওই ২০ সাংসদ স্পিকারকে চিঠি দেওয়ার আগেই তৃণমূলের দলনেতা হিসাবে অভিষেক ওম বিড়লাকে চিঠি লেখেন। দাবি করেন, বিদ্রোহীরা যদি নিজেদের আলাদা ব্লক বা আসল তৃণমূল বলে দাবি করেন, তাহলে সেটাতে যেন স্বীকৃতি না দেওয়া হয়। স্বীকৃতি দেওয়া হলে তা সংবিধান বিরোধী হবে।
Sponsored

Sponsored

, গত সোমবারই এই বিষয়ে আলোচনার জন্য প্রথম সুযোগ পেয়েছিলেন অভিষেক। সোমবার দুপুর ঠিক ২টোর সময় স্পিকারের দফতর থেকে একটি ইমেল পাঠানো হয় অভিষেকের কাছে, যেখানে বিকেল ৪টের মধ্যে তাঁকে সংসদ ভবনে হাজির থাকার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সেই সময় কলকাতায় সিজিও কমপ্লেক্সের ভেতরে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক। ফলে সময় স্পিকারের পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমেলটি দেখার বা খোলার কোনও সুযোগই পাননি তিনি।
Sponsored

আজ বিকেলে ফের স্পিকার তাঁকে সময় দিয়েছেন। দিল্লিতে স্পিকারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন অভিষেক(Abhishek Banerjee)। দুপুর ১২.৩০ মিনিটের বিমানে দিল্লি যাবেন তৃণমূলের লোকসভার দলনেতা।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






