পুরনো বছরের পাতা উল্টে নতুন বছরে পা দেওয়ার মুহূর্তে শুভেচ্ছাবার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, নতুন বছর মানে শুধু সময়ের পরিবর্তন নয়, বরং নতুন করে আশা, সংকল্প ও লক্ষ্য স্থির করার সুযোগ।
বিদায় ২০২৫, নতুন বছরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছাবার্তা অভিষেকের
Sponsored

এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় তিনি লেখেন, 'বছরের সন্ধিক্ষণে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর মানে আশা, সংকল্প ও লক্ষ্যকে নতুন করে জাগিয়ে তোলা। এটি আমাদের মনে করিয়ে দেয়—উন্নয়ন একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, জনসেবা এক পবিত্র দায়িত্ব এবং মানুষের আস্থা ও বিশ্বাসই যে কোনও জনপ্রতিনিধির সর্বোচ্চ ম্যান্ডেট। আসন্ন বছর যেন সহমর্মিতাকে আরও গভীর করে, ঐক্যকে আরও সুদৃঢ় করে, সাহসকে অনুপ্রাণিত করে এবং প্রতিটি ঘরে পৌঁছে দেয় স্বাস্থ্য, মর্যাদা ও সুযোগ।
Sponsored

As the year turns, I extend my warmest greetings to all.
A New Year is a renewal of hope, resolve and purpose. It reminds us that progress is continuous, service is sacred and the trust of the people is the highest mandate any public leader can hold. May the coming year deepen… — Abhishek Banerjee (@abhishekaitc) December 31, 2025
২০২৬ সালে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ও সততার সঙ্গে এগিয়ে চলার আহ্বান জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, 'স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ও সততার সঙ্গে আমরা যেন ২০২৬-এ পা রাখি—আরও বেশি করে মানুষের পাশে দাঁড়াতে, আরও মন দিয়ে শুনতে এবং আরও শক্ত ভিতের ভবিষ্যৎ গড়ে তুলতে বদ্ধপরিকর হয়ে'। বার্তার শেষে সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও আনন্দময় নতুন বছরের কামনা করেন তিনি।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






