নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার অভয়বাণী দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁকে কাছে পেয়ে নন্দীগ্রামের মানুষের যেন প্রাণ খোলা উচ্ছ্বাস। প্রিয় নেতাকে কাছে পেয়ে তাঁর সামনে এগিয়ে যান নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যরা। নিজেদের প্রাণের কথা খুলে বলেন অভিষেককে। অভাব-অভিযোগের পাশাপাশি উন্নয়ন নিয়েও এদিন অভিষেকের কাছে বেশ কিছু দাবি জানান শহিদ পরিবারের সদস্যরা। এরপরই তাদের কাঁধে হাত রেখে আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দেন তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস
Sponsored

বৃহস্পতিবার বেলা প্রায় আড়াইটা নাগাদ নন্দীগ্রাম-২ ব্লক এলাকার সেবাশ্রয় (Seebashray) কর্মসূচিতে হাজির হন অভিষেক। এরপর নন্দীগ্রাম-১ ব্লকের ক্যাম্পে যান। অভিষেকের আগমনের কথা জানতে পেরে সকাল থেকেই ক্যাম্পে এসে হাজির হন শহিদ পরিবারের সদস্যরা। অভিষেক আসতেই শহিদ পরিবারের সদস্যরা জয়ধ্বনি দিতে শুরু করেন। এরপর তাঁদের কাছে ডেকে নেন অভিষেক। তাঁদের বর্তমান অবস্থার কথা জানতে চান। সকল পরিবারের হাতে হাত রেখে আগামী দিনে আর্থিক সাহায্যের পাশাপাশি চিকিৎসার যাবতীয় দায়ভার নেওয়ার কথা জানান তিনি। এদিন সাংবাদিক সম্মেলনের আগেও বেশ কিছুক্ষণ শহিদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন অভিষেক। এলাকায় দীর্ঘ পাঁচ বছর ধরে বিজেপির অনুন্নয়নের কথা অভিষেকের কাছে শোনান শহিদ পরিবারের সদস্যরা। কাছের প্রিয় মানুষকে নিজেদের প্রাণের কথা বলতে পেরে খুশি তাঁরা। শহিদ ভগীরথ মাইতির স্ত্রী সুষমা মাইতি বলেন, এখানকার বিজেপি বিধায়ক টাকা দিয়ে শহিদ পরিবারকে কেনার চেষ্টা করছে। কিন্তু আমাদের দিদি প্রথম থেকে আমাদের সঙ্গে রয়েছে। এখানকার বিধায়ক আমাদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন। তাই ওনার ফাঁদে পা না দিয়ে আমরা সবসময় দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের সব কথা শুনলেন, তাতে আমরা অনেকটাই আশ্বস্ত। এদিন শিবিরে ছিলেন বিপ্লব রায় চৌধুরী, সুজিত রায়, আবু সুফিয়ান, নন্দীগ্রাম ১–এর সেবাশ্রয় শিবিরের দায়িত্বে থাকা ঋজু দত্ত, বাপ্পাদিত্য গর্গ, পীযূষ পণ্ডা, রাজীব বন্দ্যোপাধ্যায়–সহ অন্যরা৷
Sponsored

আরও পড়ুন- এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও
Sponsored

_
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






