চিরঘুমের দেশে পাড়ি দিলেন 'চৌরঙ্গী', 'জন অরণ্য'-এর স্রষ্টা সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়(Monishankar Mukharjee)। আজ, শুক্রবার দুপুর ১টা ১২ মিনিটে প্রয়াত হন তিনি। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালে। সাহিত্যিকের প্রয়াণে শোকের ছায়া পাঠক, অনুরাগী, এবং সাহিত্যমহলে। শঙ্করের (Monishankar Mukharjee)প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)।
Sponsored

সোশ্যাল মিডিয়ায় অভিষেক লিখেছেন,"'চৌরঙ্গী' উপন্যাসের স্রষ্টা বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় (শঙ্কর)-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকস্তব্ধ। আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা।"
Sponsored

শঙ্করের লেখনীর আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের না-বলা কথা। ‘কত অজানারে’ উপন্যাস লিখে জনপ্রিয়তা লাভ করেন। তাঁর উপন্যাস অবলম্বনে তৈরি ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘চৌরঙ্গী’ চলচ্চিত্র শংকরের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। এই ছবিতে উত্তমকুমারের অভিনয় আলাদা মাত্রা এনে দিয়েছিল। এ ছাড়াও তিনি লিখেছেন, ‘সীমাবদ্ধ’, ‘জন অরণ্য’, ‘চরণ ছুঁয়ে যাই’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’ ইত্যাদি। তাঁর ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ উপন্যাসদু’টির চিত্ররূপ দিয়েছিলেন সত্যজিৎ রায়।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






