ভোটের বাদ্যি বাজার আগেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে এবার ব্লক ও মহকুমা স্তরে কর্মরত ১৯৪ জন আধিকারিককে এক লপ্তে বদলি করল রাজ্য সরকার। সোমবার অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই রদবদলের কথা জানানো হয়েছে।
বড় রদবদল প্রশাসনে, বিডিও-এসডিও মিলিয়ে বদলি ১৯৪ জন
Sponsored

প্রশাসনিক সূত্রে খবর, এবারের বদলির তালিকায় সবথেকে বেশি রয়েছেন বিডিও (ব্লক উন্নয়ন আধিকারিক) এবং এসডিও (মহকুমা শাসক) পদমর্যাদার আধিকারিকরা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কর্মরত এই ডব্লিউবিসিএস আধিকারিকদের অবিলম্বে তাঁদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored

নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইন রয়েছে যে, কোনো প্রশাসনিক আধিকারিক একই পদে বা একই জেলায় টানা তিন বছর বা তার বেশি সময় থাকতে পারবেন না। নির্বাচনের সময় প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই এই ‘কুলিং অফ’ পিরিয়ডের নিয়ম কার্যকর করা হয়। সেই নির্দেশ মেনেই নবান্ন এই দফায় ১৯৪ জনের তালিকা প্রকাশ করেছে।
Sponsored

উল্লেখ্য, গত অক্টোবর মাস থেকেই ধাপে ধাপে প্রশাসনিক রদবদল চলছে। এর আগে অক্টোবর মাসে ১৫১ জন বিডিও এবং ১৭ জন এসডিও-কে বদলি করা হয়েছিল। চলতি মাসের ৬ তারিখেই আরও ১২৪ জন পদস্থ আধিকারিককে অন্যত্র পাঠানো হয়। ওয়াকিবহাল মহলের মতে, কমিশনের নজরদারিতে ভোট পরিচালনার আগে ব্লক স্তরের প্রশাসনিক কাঠামোকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাইছে রাজ্য। সব মিলিয়ে নির্বাচনকে সামনে রেখে নবান্নের এই তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






