বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চলতি সপ্তাহে ১৮তম রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন (18th Assembly session) অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ১৩ ও ১৪ মে অর্থাৎ বুধবার -বৃহস্পতিবার দুদফায় জয়ী বিধায়কদের শপথগ্রহণ পর্ব (MLAs oath ceremony) চলবে।
চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি
Sponsored

বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্রে জয়ী হন শুভেন্দু (Suvendu Adhikari)। নিয়ম মেনে একটি আসন তাঁকে ছাড়তে হবে। মনে করা হচ্ছে নন্দীগ্রাম কেন্দ্রের আসনটি ছাড়তে পারেন মুখ্যমন্ত্রী। বুধবার তাঁর বিধায়ক পদে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করবেন শুভেন্দু। বিজ্ঞপ্তি জারি করে বিধানসভায় কবে কার শপথ গ্রহণ তা জানিয়ে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে বিধায়কদের সঙ্গে মাত্র দু'জন সঙ্গী প্রবেশ করতে পারবেন। জেলা শাসকদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যেন তাঁরা প্রতিটি নবনির্বাচিত বিধায়কের জন্য একটি অস্থায়ী মেম্বার আইডি কার্ড এবং তাঁদের সঙ্গীর জন্য অস্থায়ী অতিথি পরিচয়পত্র তৈরি করে দেন।
- ১৩ মে, ২০২৬ (বুধবার)- সকাল ১১টা থেকে দুপুর ১.৩০টার মধ্যে বিধানসভার সদস্য হিসাবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য মন্ত্রীরা। এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদের (১ থেকে ৭৬ নম্বর কেন্দ্র) বিধায়করা প্রথম দিন শপথ নেবেন।দুপুর ২টো থেকে বিকেল ৪.৩০টের মধ্যে শপথ নেবেন নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বিধায়করা (৭৭ থেকে ১৫৭ নম্বর কেন্দ্র, ১৪৪ বাদে)।
- ১৪ মে, ২০২৬ ( বৃহস্পতিবার)- সকাল ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে প্রথম সেশনে শপথ নেবেন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়করা (১৫৮–২১৮, ২২০–২২২, ২৩৭ নম্বর কেন্দ্র)। দুপুর ২টো থেকে বিকেল ৪.৩০টের মধ্যে শপথবাক্য পাঠ করবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমের বিধায়করা(২১৯, ২৩৩–২৩৬, ২৩৮–২৪০, ২৯৪ নম্বর কেন্দ্র) ।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






