কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
দেশ

হিন্দুত্ববাদী সংগঠনের হেনস্তার অভিযোগ! যোগীরাজ্যে রেস্তোরাঁর তিনতলা থেকে ঝাঁপ যুবক-যুবতীর 

হিন্দুত্ববাদী সংগঠনের হেনস্তার অভিযোগ! যোগীরাজ্যে রেস্তোরাঁর তিনতলা থেকে ঝাঁপ যুবক-যুবতীর 

যোগীরাজ্যের নগ্ন রূপ প্রকাশ্যে! হিন্দুত্ববাদের নামে চলছে গুণ্ডাগিরি। উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার কান্ত পুলিশ থানা এলাকার অন্তর্গত বেরিলি মোড় এলাকায় তিনতলার পিৎজ়ার দোকান থেকে এক যুগলের ঝাঁপ দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা দেশে। শনিবার সন্ধ্যায় এক হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা দু’জনকে রেস্তোরাঁয় একসঙ্গে বসে থাকতে দেখে হঠাৎ করেই বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে। এখানেই শেষ নয়, মোবাইল বের করে তাঁরা ছবিও তোলেন তাঁদের বলে অভিযোগ। রীতিমত ভয় পেয়ে ওই যুগল রেস্তোরাঁর তিনতলার জানালা থেকে ঝাঁপ দেন এমনটাই জানা গিয়েছে।

Sponsored

Sranchi In Article

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় ১৯ বছরের এক তরুণী ২১ বছরের এক যুবকের সঙ্গে শাহজাহানপুরের বেরিলি মোড় এলাকার একটি রেস্তোরাঁয় খেতে যান। খাবার অর্ডার দেওয়ার পর তাঁরা অপেক্ষা করছিলেন এবং নিজেদের মধ্যে গল্পে মশগুল ছিলেন। হঠাৎ এক হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা এসে তাঁদের ঘিরে ধরে নানা প্রশ্ন শুরু করেন। এমনকি তাঁদের জাতি-ধর্ম তুলে প্রশ্ন করা হয় বলে অভিযোগ জানিয়েছেন ওই যুগল। তাঁদের ছবি এবং ভিডিয়ো তুলতে শুরু করেন তারা। ভয় পেয়ে রেস্তোরাঁর জানালার সার্সি খুলে সেখান থেকে নীচে ঝাঁপ দেন যুবক। সেই সঙ্গে ঝাঁপ দেন তরুণীও। ঘটনার পরে ওই যুগলকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই আপাতত চিকিৎসাধীন তাঁরা।

Sponsored

Merlin In Article

পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি এই ঘটনায়। কোনও বিশেষ ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে কোনও অভিযোগ করা হয়নি। পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত করছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনার নিন্দায় সরব হয়েছে দেশজুড়ে মানুষ। এভাবে কোন রেস্তোরায় ঢুকে কাউকে প্রশ্ন করা যায় কিনা বা অনুমতি ছাড়া ছবি ভিডিও তোলা যায় কিনা সেই নিয়েও উঠছে প্রশ্ন।

Sponsored

Camelia In Article

আরও পড়ুন - ডার্বির নায়ক রিকি, দশ জনে খেলেও বাগানকে হারাল ইস্টবেঙ্গল

Sponsored

Techno India In Article

_

Sponsored

Shyam Sundar In Article

 

Sponsored

Probe In Article

_

 

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

More from দেশ

View All →