বাংলার পর এবার এসআইআর(SIR) রিভিশনে ওড়িশায়(Odisha) ২০ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়ল। রবিবার খসড়া তালিকা প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। এসআইআর শুরু হওয়ার আগে প্রতিবেশী রাজ্যে ৩ কোটি ৩৩ লক্ষ ভোটার ছিলেন। খসড়া তালিকায় তা কমে হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ।
বাংলার পর ওড়িশা, SIR-এ খসড়া তালিকায় নাম বাদ ২০ লক্ষের!
বাংলার পর এবার এসআইআর(SIR) রিভিশনে ওড়িশায়(Odisha) ২০ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়ল। রবিবার খসড়া তালিকা প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে।
Sponsored

ভোটার তালিকায় স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন শুরু হয়েছে ওড়িশায়। ওড়িশার মুখ্য নির্বাচনী আধিকারিক আর এস গোপালন জানান, গত ২০ মে ভোটার তালিকা স্থগিত করার সময় রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৩৩ লক্ষ। ৩০ মে থেকে ২৮ জুন পর্যন্ত চলা ইনিউমারেশনের পর প্রকাশিত খসড়া তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৬০ লক্ষ, মহিলা ভোটার ১ কোটি ৫৩ লক্ষ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২হাজার ৭৭৫ জন।
Sponsored

গোপালন আরও জানান, খসড়া তালিকায় ৮লক্ষ ৩২ হাজার মৃত, ১০লক্ষ ০৭ হাজার স্থানান্তরিত ভোটারের নাম বাদ পড়েছে। একইসঙ্গে ১লক্ষ ৫৮ হাজার ভোটারের নাম একাধিক কেন্দ্রে নথিভুক্ত থাকায় বাতিল করা হয়েছে। এছাড়া প্রায় ১৪ হাজার ভোটার বুথ-স্তরের আধিকারিকদের কাছে তাঁদের ইনিউমারেশন ফর্ম জমা দেননি। কমিশন জানিয়েছে, যাঁদের নাম তালিকায় নেই, তাঁরা ৪ অগাস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। এরপর বাছাই শেষে ৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored












