সোমবার জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। নির্ধারিত সময়ের আগেই তৃণমূল কংগ্রেসের তরফে জবাবি চিঠি পেশ করা হবে নির্বাচন কমিশনে। সেই লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি নিয়ে দিল্লি যাচ্ছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সাগরিকা ঘোষ। নির্বাচন কমিশন যে সময় নির্ধারিত করে দিয়েছে, তার মধ্যেই তৃণমূলের প্রতিনিধিরা চিঠির জবাব দেবেন।
সোমেই কমিশনে তৃণমূল, মমতার জবাবি চিঠি নিয়ে দিল্লি যাচ্ছেন কল্যাণ-সাগরিকা
Sponsored

তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, আমরা শুক্রবার চিঠি পেয়েছি। তারপর আমাদের নেত্রী জবাবি চিঠি প্রস্তুত করেছেন। আমাদের দলের একটা সংবিধান রয়েছে। সংবিধান মেনেই আমরা জবাব দেব। এসব জানেন না দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা নেতারা। তাঁদের নেতা তো আমাদের দলে মাত্র ৬ বছর এসেছিলেন। এখন সব বড় বড় কথা বলছেন। কিন্তু দলের সংবিধান জানে না। যাই হোক নির্বাচন কমিশনের চিঠির প্রত্যুত্তরে চিঠি লিখেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি নিয়েই সোমবার নির্বাচন কমিশনে যাবেন লোকসভার চিফ হুইপ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি পৌঁছে দেবেন নির্বাচন কমিশনে। তৃণমূল কংগ্রেসের দাবি প্রমাণ করার জন্য চিঠির সঙ্গে প্রয়োজনীয় নথিও পেশ করবেন তাঁরা।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored












