কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
দেশবাংলাদেশ

কবে বাংলাদেশে ফিরবেন জানালেন হাসিনা

কবে বাংলাদেশে ফিরবেন জানালেন হাসিনা

বাংলাদেশের পাঁচ বারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) অবশেষে বাংলাদেশে (Bangladesh) ফিরতে চলেছেন! রবিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হাসিনার ইমেইল সাক্ষাৎকার থেকে তেমনই ইঙ্গিত মিলেছে। বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল ২০২৪ সালে। তারপর থেকে দীর্ঘ সময় ধরে দেশছাড়া আওয়ামী লিগ নেত্রী। তিনি যে জন্মভূমি ফিরতে চান তা বারবার বলেছেন। এবার স্পষ্ট করলেন সময়সীমাও।

Sponsored

Sranchi In Article

হাসিনা জানিয়েছেন,"ব্যক্তিগত কোনও আশা-আকাঙ্ক্ষার জন্য দেশে ফিরতে চাইছি, এমন নয়। এখানে প্রশ্নটা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের, আইনের শাসন প্রতিষ্ঠার এবং মুক্তিযুদ্ধের আদর্শকে বাঁচিয়ে রাখার।' প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা চলছে। একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তিনি এই বছরেই নিজের দেশে ফিরবেন বলে জানিয়ে দিলেন। আওয়ামী লিগ নেত্রী বলেন, 'আমি মৃত্যুকে ভয় পাই না। ১৯৭৫ সালে আমি আমার বাবা, ভাই, পরিবারের প্রায় সকলকে হারিয়েছি। কিন্তু এত চক্রান্তের পরেও আমি বাংলাদেশের মানুষের পাশেই থেকেছি।এটা বিচার নয়। এটা অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত একটি ব্যবস্থার অংশমাত্র। আওয়ামী লিগকে নেতৃত্বহীন করতে বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র করা হয়েছে।' বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন হাসিনা। বঙ্গবন্ধুর কথা মনে করিয়ে দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী জানান,শেখ মুজিবুর রহমান একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। এই বাংলাদেশ সেরকম নয়। বিএনপি-র সঙ্গে গোপন 'বোঝাপড়ার তত্ত্ব' খারিজ করে দিয়েছেন বর্ষীয়ান নেত্রী।

Sponsored

Merlin In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from দেশ

View All →