কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
দেশ

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার প্রভাব পড়েছে ইভিএমে। গত ৪ মে ভোটের ফলাফল বুঝিয়ে দিয়েছিল দক্ষিণ ভারতের এই রাজ্যে পরিবর্তন চেয়েছেন আমজনতা। তারপরেও মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসা নিয়ে জট কাটছিল না। গোটা সপ্তাহ জুড়ে টানাপোড়েন ও জোট সঙ্গীদের সঙ্গে বৈঠক শেষে আজ রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (CM of Tamilnadu) হিসেবে শপথ দিতে চলেছেন বিজয় থালাপতি (Vijay Thalapathy)। সকাল দশটায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে বলে জানা গিয়েছে।

Sponsored

Sranchi In Article

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে ২৩৪ আসনের মধ্যে একাই ১০৮টি আসন পেয়ে অভিনেতা-রাজনীতিক প্রমাণ করেছেন তাঁর জনপ্রিয়তা সিলভার স্ক্রিনের মতোই ভোটবাক্সেও সমান শক্তিশালী। তবে সরকার গড়ার জন্য আরও ১০টি আসন প্রয়োজন ছিল। বিজয় (Vijay Thalapathy) নিজে দু’টি কেন্দ্রে জিতেছিলেন, তাই নিয়মমাফিক একটি আসন ছাড়তে হয় তাঁকে। ফলে টিভিকের (TVK ) জয়ী আসন সংখ্যা দাঁড়ায় ১০৭-এ। আলোচনার পর কংগ্রেস ৫ ও বামফ্রন্ট ৪ যোগ করে মোট হয় ১১৬। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার হিসেব থেকে দুটি আসন কম রয়েছে বিজয়ের দলের কাছে। ইতিমধ্যে বিরোধী ঐক্যের জল্পনা বাড়তে থাকে তামিল রাজনীতিতে। শোনা যায়, DMK ও AIADMK-র সম্ভাব্য নতুন জোটের খবর। এরপর শনিবার সন্ধ্যায়। DMK-র সহযোগী VCK’র দুই বিধায়ক নিঃশর্ত সমর্থন ঘোষণা করেন বিজয়কে। এরপরই আরও দু’জন বিধায়কের সমর্থন আসে IUML থেকে। ফলে সংখ্যাগরিষ্ঠতার হিসেবে মোট ১২০ জন বিধায়ক এখন বিজয়ের পাশে। এরপরই রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন থালাপতি। অবশেষে জট কাটিয়ে আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের নতুন সফর শুরু হতে চলেছে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

আরও পড়ুন

More from দেশ

View All →