অন্ধ্রপ্রদেশের (Andrapradesh) কুর্নুল জেলায় মন্ত্রালয়ম মণ্ডলের চিলকালদোনার কাছে বৃহস্পতিবার ভোরে ট্যাঙ্কারের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ তীর্থযাত্রীর। আহত প্রায় ১২ জন।
ভ্যান-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ! মৃত ৮, আহত একাধিক
Sponsored

ন্যাশনাল হাইওয়ে ১৬৭-এ ধর্মপুর টোল প্লাজার কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। তীর্থযাত্রীরা কর্নাটকের বাসিন্দা। মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। আহত ৭ জনকে কুর্নুলের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আরও ৪ জন অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন। একজনের অবস্থা স্থিতিশীল।
Sponsored

পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি ধাক্কার জেরে উলটে যায় টাঙ্কার, ছিটকে পড়ে ভ্যানটি।অতিরিক্ত গতি, ড্রাইভারের অসতর্কতা বা গাড়ির অন্য কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, তদন্ত করছে পুলিশ। দুর্ঘটনায় শোকপ্রকাশ করে নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রধানমন্ত্রী জাতীয় লিরিফ ফান্ড (PM relief fund) থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






