ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী নীতি, একের পর এক দেশে শুল্ক বোমা, আক্রমণের হুঁশিয়ারির মতো নিন্দনীয় ঘটনার পরও, মোদির মুখে ট্রাম্প স্তুতির শেষ নেই। ওয়াশিংটন নয়াদিল্লির সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার পরই ভারতের উপর আরোপ করা শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করেছে আমেরিকা। এরপরই ট্রাম্পের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী। এমনকি দেশবাসীর তরফ থেকে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
মোদির মুখে ট্রাম্প-স্তুতি, ভারতীয় পণ্যের উপর শুল্ক কমালো আমেরিকা
Sponsored

সোমবার সন্ধে নাগাদ একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও জানিয়েছিলেন, নতুন বছরে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ তার কিছুক্ষণ পরেই নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পণ্যের উপরে শুল্ক কমানো সহ, বাণিজ্য চুক্তি বিষযক একাধিক জিনিসের উল্লেখ করেন ট্রাম্প৷ প্রত্যুত্তরে ধন্যবাদ জানান মোদি। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলতে পেরে দারুণ লাগছে। ভারতে তৈরি পণ্যের উপর এখন শুল্ক কমিয়ে ১৮শতাংশ করা হয়েছে জেনে আনন্দিত। এই চমৎকার ঘোষণার জন্য ভারতের ১.৪ বিলিয়ন জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ৷’
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






