আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল স্টেশনের কাছে লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের (Ujjaini express) তিনটি কামরা। সোমবার রাত ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটলেও ট্রেনের ভিতরে সেই সময়ে কোনও যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের সময়ে হঠাৎ করে ট্রেনের ব্রেকে সমস্যা দেখা দিলে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবেই এমতাবস্থায় প্রশ্ন উঠছে রেলের রক্ষণাবেক্ষণের কাজ নিয়েও।
লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা
Sponsored

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পরেও কোনও সিনিয়র রেল আধিকারিক ঘটনাস্থলে পৌঁছননি। এদিকে দুর্ঘটনাস্থলে ভিড় বাড়তে থাকে। পরে সেখানে রেল পুলিশ পৌঁছে রেললাইন থেকে সকলকে সরে যেতে বলে। আশ্চর্যজনকভাবে গত কয়েকদিনে দেশজুড়ে একের পর এক রেল দুর্ঘটনা ঘটে চলেছে। রবিবার মধ্যপ্রদেশের রতলামে তিরুবনন্তপুরম-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের দুটি এসি কোচে আগুন লাগে। সোমবার সাত সকালে ভাবুয়া-সাসারাম-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লেগে যায়। পরপর এভাবে ট্রেন দুর্ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






