বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা, ব্যাঙ্কিং পরিষেবা কিংবা অন্য যে কোনও ধরনের নথি যাচাইয়ের ক্ষেত্রে আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কার্ড আপডেট না থাকলে অনেক সময় সমস্যায় পড়তে হয়। সেই কথা মাথায় রেখেই সচিত্র এই পরিচয়পত্র আপ-টু-ডেট করার সময়সীমা বাড়াল কেন্দ্র। অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেট (Free Online Aadhaar Document Update Facility) করার জন্য চলতি বছরের ১৪ জুন পর্যন্ত সময় নির্ধারিত ছিল। কিন্তু এবার জানা গেল সেই সীমা আরও ১ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে।
অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI
Sponsored

নতুন আধার অ্যাপ চালুর পরই UIDAI আধার কার্ডের ভোলবদলের গুঞ্জনের মাঝেই জানিয়ে দেওয়া হল ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময় পাওয়া যাবে।পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র আপডেটের জন্য নির্দিষ্ট তথ্য দিয়ে 'মাই আধার' পোর্টালে লগ ইন করার পর ‘অ্যাড্রেস আপডেট’, ‘ডকুমেন্ট আপডেট’-এ ঢুকে নথি আপলোড করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যেন আপলোড করা ফাইলের সাইজ যেন ২ এমবির বেশি না হয়। বায়োমেট্রিক আপডেট, মোবাইল নম্বর আপডেট, লিঙ্গ পরিচয় এবং জন্মের তারিখ অবশ্য অনলাইনে বিনামূল্যে আপডেট করা যাবে না।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






