আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে নিত্যযাত্রীরা উপকৃত হচ্ছিলেন। কিন্তু আজ থেকে ফের ভোগান্তি। যাত্রীদের ভোগান্তির পাশাপাশি হতাশ কমপক্ষে ৬০০ ব্যবসায়ী। শাটল পরিষেবায় যুক্ত চালক ও সহায়ক মিলিয়ে কয়েক হাজার মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল উবর শাটল (Uber Shuttle) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে।
বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায়
Sponsored

ব্যবসায়ীদের একাংশ উদ্বিগ্ন। জানাচ্ছেন, কলকাতায় প্রায় শত শত বাস এই সার্ভিসে নিয়মিত পথে নামে। ২৬ সিটের এসি বাসের দাম ২৪ লক্ষ টাকা। এই ধরনের বাসের ইএমআই মাসে ৪০ থেকে ৪৫ হাজারের কাছাকাছি। আর ৪০ সিটের বাসের দাম ৩৬ লক্ষ টাকা, ইএমআই মাসে ৫৫ থেকে ৬০ হাজার টাকা। এতদিন শাটল চলায় ইএমইআই নিয়ে কোনও চিন্তাই করতে হয়নি। কিন্তু এখন কী হবে ভেবে পাচ্ছেন না ব্যবসায়ীরা।
Sponsored

কেন বন্ধ করে দেওয়া হল উবর শাটল?
Sponsored

কলকাতায় অ্যাপ–নির্ভর ক্যাব চালকদের সংগঠন ‘অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’–এর সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানান, সম্ভবত ফান্ডিংয়ের সমস্যার কারণে উবর এই পরিষেবা বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে, দাবি করা হচ্ছে, এই পরিষেবায় লাভের পরিমাণ আশানুরূপ হচ্ছিল না কোম্পানির। সেই কারণেই কলকাতা দেশের অন্য শহরেও শাটল পরিষেবা বন্ধ করছে উবর।
Sponsored

কয়েক বছর আগে কলকাতায় এই শাটল পরিষেবা চালু হয়েছিল। মূলত অফিসযাত্রীদের কথা মাথায় রেখে নির্দিষ্ট রুটে বাসের মতো এই পরিষেবা চালু করা হয়। কিন্তু বুকিং থেকে পেমেন্ট—সব কিছুই হত মোবাইল অ্যাপের মাধ্যমে। ফলে ধীরে ধীরে এটি শহরের ব্যস্ত মানুষের কাছে সুবিধাজনক একটি বিকল্প হয়ে ওঠে। গিল্ডের দাবি, শহরের বেসরকারি পরিবহণ গত কয়েক বছরে অনেকটাই অ্যাপ–নির্ভর হয়ে পড়ায় এখন একটি আলাদা দফতর খুলুক রাজ্য পরিবহণ দফতর (West Bengal transport department) । এই নয়া দফতর শুধুমাত্র অ্যাপ–বেসড পরিষেবায় নজর রাখবে। না হলে আগামী দিনে এমন অব্যবস্থা হতেই থাকবে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
-
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






