বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার। ঘটনাটি ঘটেছিল ২০ মে। শনিবার সকালে খবরটি নিশ্চিত করা হয়েছে। এরপরই চিতা হেলিকপ্টারের ব্যবহার নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক 'চিতা' নিয়ে
Sponsored

প্রাণে বেঁচে গিয়ে আধিকারিকরা নিজস্বী তুলেছেন। চপারে ছিলেন দুই সেনা পাইলট এবং ডিভিশন কমান্ডার মেজর জেনারেল শচীন মেহতা। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি টিএম৩৩৩বি ইঞ্জিনযুক্ত চিতা মডেলের নতুন সংস্করণ। তবে তিনজনই আহত হলেও তাঁরা স্থিতিশীল। কী কারণে দুর্ঘটনা, তা স্পষ্ট নয়। শুরু হয়েছে তদন্ত।
Sponsored

নিজস্বীতে দেখা গিয়েছে, পাহাড়ের উপর তিন জন শুয়ে রয়েছেন। তাঁদের সামনেই পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি। ছবিটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল।
Sponsored

দুর্ঘটনার পরেই সেনাবাহিনীতে পুরোনো চিতা হেলিকপ্টারের ব্যবহার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ছয় এবং সাতের দশকে ভারতীয় সেনায় নিযুক্ত করা হয় চেতক এবং চিতা হেলিকপ্টার। ১৯৮৪ সালে সিয়াচেনে ভারতীয় সেনার 'অপারেশন মেঘদূত'-এও চিতা হেলিকপ্টার ব্যবহার হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি এবং প্রযুক্তি দুই-ই বদেলেছে। তবে চেতক এবং চিতার সে ভাবে আধুনিকীকরণ হয়নি। দীর্ঘদিন ধরেই বৃদ্ধ হয়ে যাওয়া চিতার অবসরের কথা চললেও, তা এখনও পুরোপুরি হয়ে ওঠেনি। সাম্প্রতিক কালে বেশ কয়েক বার চিতা হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তাতে মৃত্যুও হয়েছে সেনা আধিকারিকদের।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






