কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
দেশমহানগর

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে আধুনিক হাইগ্রাফিক জাহাজের সূচনা করতে পেরে গর্বিত দেশের প্রধানমন্ত্রী। রবিবার সকালে রেড রোডে যোগাভ্যাসের কর্মসূচি সেরে সাড়ে নটা নাগাদ গার্ডেনরিচে ভারতীয় নৌসেনার (Indian Navy) অনুষ্ঠানে অংশ নিতে পৌঁছে যান নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন শক্তিশালী রণতরীর উদ্বোধন করে আত্মনির্ভর ভারতের বার্তা দেন। উল্লেখ করেন পশ্চিমবঙ্গের গুরুত্বের কথাও।

Sponsored

Sranchi In Article

আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় চলতি বছরের মার্চ মাসেই তৈরি হয়ে গিয়েছিল। ২১ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK ) থেকে এই তিন যুদ্ধজাহাজ নৌসেনার হাতে আনুষ্ঠানিক তুলে দেওয়া হল। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ গোটা বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে। এই দিনে পশ্চিমবঙ্গের মহান ভূমিতে আসার সুযোগ মিলেছে। এই ভূমি ভারতকে নয়া দিশা দিয়েছে। পুনর্জাগরণের পথ দেখিয়েছে। সমুদ্রপথে গোটা বিশ্বকে জুড়েছে বাংলা। আজ এই ভূমিতেই আত্মনির্ভর ভারত, সুরক্ষিত ভারত, বিকশিত ভারত-এর সঙ্গে যুক্ত নতুন কার্যক্রম শুরু হচ্ছে।…আজ নৌসেনায় সামিল হল তিনটি যুদ্ধজাহাজ।… সবাইকে অভিনন্দন।" নৌশক্তি ছাড়া দেশের প্রতিরক্ষায় সামগ্রিক শক্তিবৃদ্ধি অসম্ভব। আত্মনির্ভর ভারতের নৌসেনার শক্তি।আইএনএস দুনাগিরি নৌসেনার শক্তি বাড়াবে। ভবিষ্যতের কথা ভেবে শক্তি বাড়াচ্ছে ভারত। দেশ যে দিন নির্মাতা হবে, সে দিন নির্ণায়ক হবে।’ ভারত সমুদ্রশক্তির এক নতুন দিশায় যাচ্ছে। আগামী দিনে আরও শক্তি বাড়ানো হবে। আমাদের শক্তির পরিচয় আত্মনির্ভর।’’

Sponsored

Merlin In Article

মোদি এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন যে, ভারত বিশ্ববাজারে শুধু দর্শক হয়ে থাকবে না। প্রতিরক্ষায় শক্তি বৃদ্ধির পাশাপাশি দেশ একদিন নির্মাতা হবে এবং তারপরেই নির্ণায়কের ভূমিকা পালন করবে। এদিন প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রক্ষেত্রে বিনিয়োগের উপর জোর দেওয়া হচ্ছে।একটা সময় ভারত প্রচুর অস্ত্র আমদানি করত। কিন্তু এখন আত্মনির্ভরতা বেড়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ধরনের যুদ্ধজাহাজ তৈরির পিছনে প্রচুর কর্মসংস্থান হয়। ২০০ বেশি এমএসএমই কাজ করেছে এই তিন জাহাজ নির্মাণ করতে। ফলে সে ক্ষেত্রে এর মাধ্যমে কর্মসংস্থানও হয়েছে। ভারতের সামুদ্রিক শক্তি বৃদ্ধিতে বাংলার প্রতিভা, উদ্যম, বুদ্ধিমত্তা আগামী দিনে ভারতীয় নৌসেনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

 

আরও পড়ুন

More from দেশ

View All →