বেনজির। ঐতিহাসিক। একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, যিনি আইনজীবী, তিনি নিজের করা মমলার সওয়াল নিজে করছেন, তাও আবার দেশের সর্বোচ্চ আদালতে (Supreme Court)। বুধবার, এই দৃশ্য দেখতে উপচে পড়েছিল সুপ্রিম কোর্ট চত্বরে। আইনজীবীরা তো বটেই, ছিলেন আদালতের কর্মীরাও। রাজনৈতিক ব্যক্তিরা। আর ছিল সংবাদ মাধ্যম। শুধু জাতীয় সংবাদ মাধ্যম নয়, বিভিন্ন রাজ্যের সংবাদ মাধ্যমও এদিন উপস্থিত ছিল সুপ্রিম কোর্ট চত্বরে।
Sponsored

এদিন শীর্ষ আদালতে প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে তুখড় আইনজীবীর মতোই সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরেন তিনি। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে ভিড় উপচে পড়ে প্রধান বিচারপতির এজলাসে।
Sponsored

সওয়াল-জবাব শেষে যখন বাংলার মুখ্যমন্ত্রী আদালত থেকে বেরোন, বাইরে তখন থিক থিক করছে ভিড়। মমতার হাতে কাগজপত্র ছিল। সেই অবস্থাতেই নমস্কার জানাতে জানাতে আদালত থেকে বেরিয়ে আসেন বাংলার মুখ্যমন্ত্রী। রীতিমতো কর্ডন করে মমতাকে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেতে হয় নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের।
আরও খবর: নাম বিভ্রাট! বৈধ ভোটারের হয়রানি মেনে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির
Sponsored

অনেকেই ভিড়ের মধ্যে থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) অভিনন্দন জানান। তাঁদের বলতে শোনা যায়, "দারুণ হয়েছে দিদি, দারুণ।" আবার ভিড় থেকে 'জয় বাংলা' স্লোগানও ওঠে। করজোড়ে পাল্টা ধন্যবাদ জানান মমতা। মন্তব্য না করলেও, হাত তুলে অভিবাদন জানান তৃণমূল সুপ্রিমো। ভিড়ের মধ্যে একজন বই উপহার দেন। হাত বাড়িয়ে সেটি গ্রহণও করেন মমতা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






