রামমন্দিরের (Rammandir) চুরি ঘিরে তীব্র আলোড়নের মধ্যেই অযোধ্যায় যাওয়ার আগেই উত্তরপ্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অজয় রাইকে আটক করল পুলিশ (Police)। অযোধ্যার একটি হোটেল থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর স্ত্রীও।
রামমন্দির দর্শনের আগেই আটক প্রদেশ কংগ্রেস সভাপতি, ক্ষুব্ধ স্ত্রী
Sponsored

মঙ্গলবার কংগ্রেসের একটি প্রতিনিধি দলের অযোধ্যায় (Ayodha) রামলালার দর্শন ও পুজো দেওয়ার কর্মসূচির আগে অজয় রাই অযোধ্যার একটি হোটেলে ছিলেন। অভিযোগ ওঠে, সেখান থেকেই পুলিশ সোমবার গভীর রাতে তাঁকে তুলে নিয়ে যায়। এই নিয়ে রীতিমত ক্ষুব্ধ ও উদ্বেগ প্রকাশ করেছেন অজয় রাইয়ের স্ত্রী রিনা রায়ও। এভাবে গভীর রাতে অজয় রাইকে তুলে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা করেন তিনি। রাইয়ের নিরাপত্তা নিয়েও তিনি এই মুহূর্তে বেশ চিন্তিত।
Sponsored

এখানেই প্রশ্ন উঠছে, রাম মন্দিরে গিয়ে রামলালা দর্শন করা কি এখন অপরাধ? ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অধিকার এবং রাজনৈতিক কাজকর্ম, দুটোই বাধা দেওয়া হয়েছে যা নিয়ে তীব্র নিন্দা হয়েছে রাজনৈতিক মহলেও। কিন্তু এত কিছুর পরেও অযোধ্যার প্রশাসনের তরফে আনুষ্ঠানিক ভাবে অজয় রাইকে আটক করার বিষয়ে কোন কারণ জানানো হয়নি। তবে সংবেদনশীল পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষার অজুহাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই বলা হচ্ছে। আপাতত এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের তরফে অভিযোগ রাজ্যে বিরোধী নেতাদের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে তবে বিজেপির পক্ষে এই ধরণের আচরণ যে অপ্রত্যাশিত সেটাও নয়।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






