নিট প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির (NEET Question leak Scam) পর দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Education Minister Dharmendra Pradhan) পদত্যাগের দাবিতে নয়া দিল্লির যন্তর মন্তরে চলছে ‘ককরোচ জনতা পার্টি’র (CJP) অবস্থান বিক্ষোভ। অনশন কর্মসূচি শুরু করেছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। যোগ দিয়েছেন প্রখ্যাত জলবায়ু কর্মী ও শিক্ষাসংস্কারক সোনম ওয়াংচুকও (Sonam Wangchuk)। অনির্দিষ্টকালের জন্য অনশন করছেন তিনিও। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সমাজকর্মীর স্বাস্থ্যের যথেষ্ট অবনতি হয়েছে। শুধু ওজন হ্রাস পাওয়াই নয়, সুগার লেভেল কমে দাঁড়িয়েছে ৬০- এ, রক্তচাপ একধাক্কায় অনেকটা নেমে আসায় সোনমকে নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিজিৎ সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, 'সমাজকর্মীর যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবে এই সরকার।'
কমছে রক্তচাপ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি!
Sponsored


রাজধানীর চল্লিশ ডিগ্রি গরমের না করে জেন জি বিক্ষোভ প্রতিবাদের উত্তাপ বাড়ছে দিল্লিতে। আন্দোলন চালিয়ে যাচ্ছেন শত শত শিক্ষার্থী, তরুণ সমাজকর্মীরা।পুলিশি ব্যারিকেড এবং শাসকের চোখ রাঙানিতে ভয় না পেয়ে চলছে স্লোগান, বক্তব্য এবং প্রতিবাদ আন্দোলনকারীদের অভিযোগ, লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে ছিনিমিনি খেলা হয়েছে। ইতিমধ্যেই NEET পুনঃপরীক্ষা হলেও তাঁরা দিল্লির রাজপথ থেকে সরে যাননি। তাঁদের স্পষ্ট দাবি, সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় নৈতিক দায়িত্ব নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ককরোচ জনতা পার্টির দাবি সমর্থন জানিয়ে পরিবেশ ও সমাজকর্মী সোনম অনশন চালিয়ে যাচ্ছেন। যদিও সমর্থকদের দাবি, ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে, তবে তিনি জানিয়েছেন যতই শারীরিক সমস্যা হোক না কেন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






