এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে দিল্লির অন্দরে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন। বিদ্রোহী সাংসদদের তালিকায় রয়েছেন নাদেশ অষ্টিকার, ভাউসাহেব ওয়াঘচৌরে, সঞ্জয় দিনা পাটিল, ওমরাজে নিম্বালকর, সঞ্জয় দেশমুখ এবং সঞ্জয় যাদব।
চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ
Sponsored

স্পিকারের কাছে তাঁদের বিস্ফোরক দাবি, উদ্ধব ঠাকরের দল মূল হিন্দুত্ববাদী আদর্শ থেকে বিচ্যুত হয়ে পর্দার আড়ালে গোটা দলটিকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। এই ‘কংগ্রেসিকরণ’ রুখতেই তাঁরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং লোকসভায় তাঁদের আসন একনাথ শিন্ডে শিবিরের পাশে বরাদ্দ করার আবেদন জানিয়েছেন। বিদ্রোহী শিবিরের অভিযোগ, দীর্ঘদিন ধরেই উদ্ধব ও আদিত্য ঠাকরের একনায়কতন্ত্র, সাংগঠনিক উদাসীনতা এবং আর্থিক অসহযোগিতার কারণে সাংসদদের মধ্যে তীব্র অসন্তোষ জমছিল।
Sponsored

এই পুরো অপারেশনটি অত্যন্ত গোপনে চালানো হয়েছে। গত ১৬ জুন থেকে ব্যক্তিগত বিমানে চড়ে সাংসদরা দিল্লিতে পৌঁছান এবং নয়ডার একটি বিলাসবহুল হোটেলে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও তাঁর পুত্র শ্রীকান্ত শিন্ডের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন। স্পিকারের কাছে চিঠি দেওয়ার পরই ওই সাংসদরা তিরুপতি, বারণসী ও অযোধ্যার উদ্দেশ্যে তীর্থযাত্রায় রওনা দিয়েছেন। আগামী শনিবার মুম্বইতে শিন্ডের সঙ্গে তাঁদের চূড়ান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।
Sponsored

এদিকে ধাক্কা সামলাতে পাল্টা আসরে নেমেছে উদ্ধব শিবির। বিদ্রোহী ৬ সাংসদকে ৭ দিনের ‘শোকজ নোটিশ’ পাঠানো হয়েছে এবং স্পিকারের কাছে দলত্যাগ বিরোধী আইনে তাঁদের আবেদন খারিজ করার দাবি জানানো হয়েছে। দলের মুখপাত্র সঞ্জয় রাউতের অভিযোগ, বিজেপির মদতেই এই বেইমানি করা হয়েছে।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






