কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
দেশ

বেশি চাউমিন খাওয়ার শাস্তি,  যোগীরাজ্যে সাসপেন্ড দুই পড়ুয়া!

বেশি চাউমিন খাওয়ার শাস্তি,  যোগীরাজ্যে সাসপেন্ড দুই পড়ুয়া!

এ যেন জোর যার মুলুক তার! স্কুলের অনুষ্ঠানে মন ভরে চাউমিন খেয়েছিলেন দুই ছাত্র। কিন্তু তার জন্য যে এমন ‘শাস্তি’ পেতে হবে সেটা দুঃস্বপ্নের অতীত। সোমবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্কুল কর্তৃপক্ষ নির্দ্বিধায় ওই দুই ছাত্রকে সাসপেন্ড করলেন। বিজেপি (BJP ) শাসিত উত্তরপ্রদেশের (UP)লখনৌয়ের একটি স্কুলে এই ঘটনার পর অভিভাবকদের প্রতিবাদের মুখে সাসপেনশন তুলে নিতে বাধ্য হয় স্কুল বলেই জানা গিয়েছে।

Sponsored

Sranchi In Article

লখনৌয়ের চিনহাটের সেন্ট মেরিস স্কুলে দশম শ্রেণীর ছাত্রদের ফেয়ারওয়েল ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও এদিন সেখানে জমজমাট খাওয়াদাওয়ার আয়োজন ছিল। নবম শ্রেণির কয়েকজন পড়ুয়া খাবারের কাউন্টারে গিয়ে ৩-৪ বার চাউমিন নেয় বলেই অভিযোগ করা হয়। তাঁরা নাকি চামচ দিয়ে না খেয়ে হাত দিয়ে চাউমিন খাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক দুই ছাত্রকে দু’দিনের জন্য সাসপেন্ড করেন । স্কুলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস নোটের মাধ্যমে তিনি সেই সিদ্ধান্ত জানিয়ে দেন। বলা হয়, ‘চাউমিন কাউন্টারে যারা হইচই করছিল, তাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকে ৩-৪ বার চাউমিন নিয়েছে, হাত দিয়েও খেয়েছে। তাদের দু’দিনের জন্য সাসপেন্ড করা হল। এখানেই শেষ নয়! সাসপেনশনের মেয়াদ শেষ হলে তাঁরা স্কুলে ফিরতে পারবে কি না, সেটাও গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

Sponsored

Merlin In Article

এরপর দুই ছাত্র স্কুলে গেলে তাঁদের বের করে দেওয়া হয় এবং বাড়িতে পুরো ঘটনা বলার পরেই সরব হন অভিভাবকরা। এই নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় শেষ পর্যন্ত সাসপেনশন তুলে নেওয়া হয়। আজব দাবি স্কুল প্রশাসনের। তারা জানায় গত ২৫ বছরে তাদের প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটেনি। পড়ুয়ারা খাবারের কাউন্টারে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল বলে সাসপেনশন ছিল।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

আরও পড়ুন

More from দেশ

View All →