মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার তাঁরা লোনাভেলায় সূর্যোদয় দেখে গাড়িতে মুম্বই ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন ওমকুমার নামে এক ছাত্র। তিনি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মারা যান নাসিকের বাসিন্দা ও এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ওমকুমার বোরসে (Om Kumar borse), জয়পুরের বাসিন্দা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র শ্রেয়াংশ শর্মা (Shreyansh Sharma)এবং নাগপুরের বাসিন্দা ও ফিজিক্সের তৃতীয় বর্ষের পড়ুয়া লয়া দেশভরতার (laya deshvarta)।
সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া
Sponsored

সূত্রের খবর, বুধবার সারা রাত সিনেমা দেখে পড়ুয়ারা লোনাভেলায় সূর্যোদয় দেখতে যান। পড়ুয়াদের তিনটি গ্রুপ তিনটি গাড়িতে চেপে লোনাভেলা যান। হিতেশ, সোহম ও সিদ্ধান্ত নামে তিন পড়ুয়া পুলিশকে জানিয়েছেন ওমকুমার, শ্রেয়াংশ ও লয়া একই গাড়িতে ছিলেন। ওমকুমার গাড়ি চালাচ্ছিলেন। তাঁর গাড়ির পিছনে অন্য দু'টি গাড়ি ছিল। হঠাৎ ওমকুমার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারেন। শ্রেয়াংশ ছাত্রদের ইউনিয়নের জেনারেল সেক্রেটারিও ছিলেন বলে তাঁরা জানান তাই তিনি বেশ জনপ্রিয় ছিলেন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া যায় নি কারণ ক্যামেরা খারাপ ছিল। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, পড়ুয়ারা সিট বেল্ট পরেছিলেন কিনা, গাড়ির এয়ারব্যাগ কাজ করছিল কিনা, সেই সব বিষয় খতিয়ে দেখা হবে। পড়ুয়ারা নেশাগ্রস্ত ছিলেন কিনা, জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






