বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) মুদ্রানীতি কমিটির (MPC) তিনদিনের বৈঠক ছিল। তারপর রেপো রেট সংক্রান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে বলে জানিয়েছিল। সেই অনুযায়ী বুধবার জানিয়ে দেওয়া হল রেপো রেটে কোনও পরিবর্তন করল না রিজার্ভ ব্যাঙ্ক। চলতি অর্থবছরের জন্য Real GDP বৃদ্ধির হার ৬.৯% প্রজেক্ট করা হয়েছে। সূত্রের খবর, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে সাধারণ মানুষের ঋণের কিস্তি (EMI) আপাতত বাড়ছে না। তবে FD-র সুদেও বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মুদ্রাস্ফীতির ঝুঁকির কথা মাথায় রেখে এই সতর্কতামূলক অবস্থান নেওয়া হয়েছে। আরও পড়ুনঃ আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা
অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!
Sponsored

অন্যদিকে, পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরতির খবর সামনে আসতেই লাফিয়ে বাড়ল শেয়ার বাজার। বুধবার বেলা ১ টা ৪৫ মিনিটে সেনসেক্স রয়েছে ৭৭ হাজার ৪৯০ পয়েন্টে। শেষ ক্লোজিং-এর তুলনায় তা ৩.৯১ শতাংশ বা ২৯২৩ পয়েন্ট বেড়েছে। এই সময় নিফটি ৫০ রয়েছে ২৩ হাজার ৯৯৬ পয়েন্টে। বিনিয়োগকারীরা বেশ লাভের মুখ দেখছেন আজ। বিরতি ঘোষণা হতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র পতন দেখা গিয়েছে। আন্তর্জাতিক বাজারেও স্বস্তি দেখা গিয়েছে। দুই পক্ষের সমঝোতার ফলে এবং হরমুজ প্রণালী খোলার ফলে অশোধিত তেলের দামে পতন দেখা গিয়েছে। এই ঘোষণাই লগ্নিকারীদের উৎসাহ দিয়েছে। বাজার খোলার পরই লাফ দিয়ে বাড়ে নিফটি ৫০ ও সেনসেক্সের সূচক। নিফটি মিডক্যাপ এবং নিফটি স্মলক্যাপে যথাক্রমে ৩.২৪ শতাংশ এবং ৩.১৫ শতাংশ বৃদ্ধি লক্ষ করা গিয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






