পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় দেশের প্রস্তুতি এবং রাজ্যগুলির রণকৌশল খতিয়ে দেখতে শুক্রবার দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আলোচনা হবে। তবে নির্বাচনী আচরণবিধি জারি থাকায় পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী এই বৈঠকে থাকছেন না।
পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
Sponsored

গত ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইজরায়েলের হামলার জেরে ইরানকে কেন্দ্র করে যে সংঘাত শুরু হয়েছে, তার অভিঘাত আছড়ে পড়ছে বিশ্ব রাজনীতিতে। এই আবহে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত অবস্থান নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীর এই উদ্যোগ। নয়াদিল্লি মনে করছে, আন্তর্জাতিক এই অস্থিরতার প্রভাব ভারতের অর্থনীতি বা নিরাপত্তার ওপর পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই ‘টিম ইন্ডিয়া’র ভাবনায় কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে চাইছেন মোদী।
Sponsored

নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতে বর্তমানে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলায় সেখানে মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর রয়েছে। ফলে এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দিতে পারছেন না। তবে এই রাজ্যগুলিকে আলোচনার বাইরে রাখা হচ্ছে না। সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যসচিবদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবে ক্যাবিনেট সচিবালয়। যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করার ক্ষেত্রে কোনও ফাঁক না থাকে।
Sponsored

ওয়াকিবহাল মহলের মতে, এই বৈঠকের মূল লক্ষ্য হলো রাজ্যগুলির প্রস্তুতি পর্যালোচনা করা এবং আপৎকালীন পরিস্থিতির জন্য একটি সুসংহত রূপরেখা তৈরি করা। বিশেষ করে জ্বালানি তেলের জোগান, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিদেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলি এই আলোচনায় গুরুত্ব পেতে পারে। আন্তর্জাতিক পরিস্থিতির আঁচ যাতে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতায় প্রভাব ফেলতে না পারে, তা নিশ্চিত করতেই আজ সব পক্ষের মতামত নেবেন প্রধানমন্ত্রী।
Sponsored

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের
Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






