কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
দেশগুরুত্বপূর্ণ

রামমন্দির ট্রাস্টের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ আইনজীবীদের

রামমন্দির ট্রাস্টের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ আইনজীবীদের

পদ ছাড়লেও বিপদ কাটছে না ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের (Former General Secretary Champat Rai)। রামমন্দিরের (Ram Mandir) প্রণামীর টাকা চুরিকাণ্ডে এবার পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল। রামমন্দিরের প্রণামীর টাকা চুরির ঘটনায় প্রথম থেকেই অযোধ্যার আইনজীবীদের (Lawyer) মধ্যে চম্পতের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়। শুধু তাই নয়, তিনি অযোধ্যা ছেড়ে না গেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন আইনজীবীরা। অবশেষে বৃহস্পতিবার দুপুরে অযোধ্যার রাম জন্মভূমি থানায় (Ayodhya's Ram Janmabhoomi Police Station) গিয়ে তাঁরা ট্রাস্টের প্রাক্তন প্রধান চম্পতের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। চম্পতের বিরুদ্ধে এফআইআর রুজুর কথাও বলেন।

Sponsored

Sranchi In Article

প্রণামী চুরির ঘটনায় ধৃত আট জনের মধ্যে অন্যতম রামশঙ্কর যাদব (Ramshankar Yadav) ওরফে তিনু যাদব চম্পতের গাড়ির চালক ছিলেন। চম্পত দাবি করেছেন, প্রণামী চুরিকাণ্ডের পেছনে রয়েছেন তিনু। তবে এই নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর থেকেই ট্রাস্ট থেকে পদত্যাগ করেন চম্পত। নিরপেক্ষ তদন্তের খাতিরেই যে তিনি সরে দাঁড়াচ্ছেন সেই কথাও জানিয়েছিলেন। কিন্তু এতকিছুর পরেও চম্পতের পাশাপাশি তাঁর দুই সহযোগী অনিল মিশ্র এবং গোপাল রাওয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হল।

Sponsored

Merlin In Article

শীঘ্রই একটি বৈঠকে বসতে চলেছে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’। সেখানে চম্পতের বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে এর মাঝেই চম্পতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হওয়ায় তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। রামমন্দিরে প্রণামীর টাকা চুরির মামলায় এখনও পর্যন্ত আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। চম্পতের গাড়ির চালক তিনু ছাড়াও অবিনাশ শুক্ল, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মণীশকুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র এবং সুভাষ শ্রীবাস্তব রয়েছেন সেই তালিকায়। চম্পতকে জিজ্ঞাসাবাদ করে আগেও তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে। তবে এবার চম্পতকে প্রণামী চুরির অভিযোগ সংক্রান্ত বিষয়ে তথ্য এবং নথিপত্র জমা দিতে বলা হয়েছে।

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from দেশ

View All →