কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
দেশ

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন  সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার ১৪তম পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা করল বিদেশ মন্ত্রক। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণপত্র নয় বলে এবার জানাল তারা। পাসপোর্ট (Passport) কেবলমাত্র ‘ট্রাভেল ডকুমেন্ট’, অর্থাৎ ভ্রমণের নথি- নাগরিকত্বের প্রমাণপত্র (Citizenship Proof) নয়। কিন্তু নিয়মানুযায়ী, শুধুমাত্র নাগরিকরাই ভারতের পাসপোর্ট পান। সেক্ষেত্রে কেন পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে না? তা নিয়ে উঠছে প্রশ্ন।

Sponsored

Sranchi In Article

গত বছরই ভারতে চিপ নির্ভর পাসপোর্টের সূচনা ঘটে। বুধবার বিবৃতি দিতে গিয়ে বিদেশমন্ত্রকের আধিকারিক জানান, পাসপোর্ট একটি ভ্রমণ নথি, নাগরিকত্বের প্রমাণপত্র নয়, বিদেশে থাকাকালীন ভারতীয়দের জাতিগত পরিচয়ের সাক্ষ্য বহন করে। তাঁর কথায়, বিভিন্ন সরকারি সংস্থার নথির উপর ভিত্তি করে অনেক ঝেড়েবেছেই পাসপোর্ট ইস্যু করা হয়। এদিকে সম্প্রতি SIR-এও পাসপোর্টকে অন্যতম নথি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল, এখন হঠাৎ করে বাদ গেল কেন? উঠছে প্রশ্ন।

Sponsored

Merlin In Article

পাসপোর্টকে নাগরিকত্বের নথি না বলায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, "বিদেশমন্ত্রক বলছে, পাসপোর্ট (Passport) নাগরিকত্বের নথি নয়। সুপ্রিম কোর্ট বলছে, আধার নাগরিকত্বের নথি নয়, ভোটার কার্ডও নাগরিকত্বের নথি নয়! বিজেপি-র কার্ড বা কাগজই হয়ত এখন একমাত্র প্রমাণ!"

Sponsored

Camelia In Article

গীতিকার তথা কবি জাভেদ আখতার (Javed Aktar) সোশ্যাল মিডিয়ায় লেখেন, "বিদেশমন্ত্রক বলছে পাসপোর্ট ভ্রমণের নথি, নাগরিকত্বের প্রমাণ নয়। সত্যিই? তাহলে কি ভারতীয় নাগরিক নয় জেনেও কিছু লোককে পাসপোর্ট দেওয়া হচ্ছে? অদ্ভুত ব্যাপার"।

Sponsored

Techno India In Article

নতুন চিপ নির্ভর পাসপোর্ট সংগ্রহের জন্য এদিন নাগরিকদের উৎসাহিত করে বিদেশ মন্ত্রক। জানানো হয় এখনও পর্যন্ত ১ কোটি ৪৭ লক্ষ ই-পাসপোর্ট ইস্যু করা হয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

আরও পড়ুন

More from দেশ

View All →