কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
দেশ

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক রেলযাত্রীর। শনিবার সকালে দিল্লির শাহদরা স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রেলের নিরাপত্তা ব্যবস্থা এবং আরপিএফ-এর ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Sponsored

Sranchi In Article

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পঙ্কজ ধামা। তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। শনিবার সকাল ৬টা নাগাদ শাহদরা স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে হরিদ্বারগামী যোগ এক্সপ্রেস এসে পৌঁছলে জেনারেল কামরায় ওঠার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সেই সময় কামরার গেটের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রীর সঙ্গে পঙ্কজের বচসা বাধে। সামান্য কথা কাটাকাটি কিছুক্ষণের মধ্যেই মারাত্মক আকার ধারণ করে। অভিযোগ, সহযাত্রীদের একটি দল পঙ্কজের ওপর চড়াও হয়ে তাঁকে মাটিতে ফেলে লাথি ও ঘুঁষি মারতে থাকে।

Sponsored

Merlin In Article

মারধরের জেরে পঙ্কজ সংজ্ঞাহীন হয়ে প্ল্যাটফর্মে লুটিয়ে পড়েন। এই ঘটনায় স্টেশনের নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার চেহারাটি ফের সামনে এসেছে। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত একজন আরপিএফ কনস্টেবল ভিড় হটিয়ে পঙ্কজকে উদ্ধার করলেও, তাঁকে রক্তাক্ত অবস্থায় প্ল্যাটফর্মের মাটিতেই ফেলে রেখে চলে যান। দীর্ঘক্ষণ তিনি ওভাবেই পড়ে থাকেন। পরে ওল্ড দিল্লি রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে দ্রুত জিটিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণেই পঙ্কজের মৃত্যু হয়েছে।

Sponsored

Camelia In Article

নিউ দিল্লি রেলওয়ের ডিসিপি সচিন শর্মা জানিয়েছেন, পঙ্কজ ধামাকে অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষরক্ষা হয়নি। ট্রেনের কামরায় বসা নিয়ে সাধারণ যাত্রীদের এমন উগ্র রূপ এবং রেলের নিরাপত্তাকর্মীদের চূড়ান্ত উদাসীনতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ যাত্রীরা। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ ও সমাজমাধ্যমের ভিডিও দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Sponsored

Techno India In Article

আরও পড়ুন - কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

Sponsored

Shyam Sundar In Article

_

Sponsored

Probe In Article

 

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

More from দেশ

View All →