ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই আঁচে সরাসরি ঘি ঢাললেন খোদ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ(Khawaja Asif)। আসিফের সাম্প্রতিক এক হুঁশিয়ারিতে তেমনই ইঙ্গিত মিলেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে শায়েস্তা করার বার্তা দিতেই এবার কলকাতা নিয়ে হুমকি খোয়াজা আসিফের (Khawaja Asif)মুখে।
খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!
Sponsored

শিয়ালকোটে সাংবাদিকদের সামনে আসিফ দাবি করেন, ভারত নাকি নিজেদের লোক অথবা কোনো বন্দি পাকিস্তানিকে ব্যবহার করে জঙ্গি হামলার নাটক সাজিয়ে পাকিস্তানে এক মিথ্যা হামলা বা ফলস-ফ্ল্যাগ অপারেশন চালানোর ছক কষছে। তাঁর অভিযোগ, কোথাও কিছু মৃতদেহ ফেলে রেখে সেগুলোকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়ে পাকিস্তান বিরোধী অভিযান করতে চাইছে দিল্লি। যদিও এই বিস্ফোরক দাবির সপক্ষে কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। তা সত্ত্বেও তাঁর হুঁশিয়ারি, ভারত যদি কোনও অভিযান চালায়, তবে পাকিস্তান এবার আর সীমান্তে থেমে থাকবে না, খোদ কলকাতা পর্যন্ত তার পাল্টা জবাব দেবে পাকিস্তান।
Sponsored

সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ হুঁশিয়ারি দিয়েছিলেন যে, পাকিস্তান কোনো ভুল করলে ভারত তার অভূতপূর্ব ও চূড়ান্ত জবাব দেবে। জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার এক বছরও পেরোয়নি। ইতিমধ্যেই বারবার জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি ও জঙ্গি নিকেশ করেছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে পাকিস্তানকে কোনওরকম পদক্ষেপ নিয়ে সতর্ক করেন রাজনাথ সিং। ভারতের এই 'আক্রমণাত্মক' মেজাজ দেখেই আসিফ চাপে পড়ে কলকাতার নাম টেনে সরাসরি পাল্টা যুদ্ধের হুমকির পথে খোয়াজা আসিফ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






