কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
দেশ

মতুয়াদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না! কমিশনকে সাফ বার্তা অভিষেকের

মতুয়াদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না! কমিশনকে সাফ বার্তা অভিষেকের

রাজ্যের বৈধ বাসিন্দা মতুয়া সম্প্রদায়ের মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে বুধবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতৃত্ব। দলের তরফে স্পষ্ট জানানো হয়, কোনও পরিস্থিতিতেই বৈধ মতুয়া ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া মেনে নেওয়া হবে না।

Sponsored

Sranchi In Article

বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, বাংলার বৈধ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে কোনও প্রচেষ্টা রুখে দেওয়া হবে। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটাধিকার সুরক্ষা করা, তা হরণ করা নয়। মতুয়াদের ক্ষেত্রে কোনও রকম বৈষম্য চলতে পারে না বলেও কমিশনের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

Sponsored

Merlin In Article

বৈঠক শেষে একই সুরে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং মতুয়া সমাজের প্রতিনিধি মমতাবালা ঠাকুর। তিনি বলেন, বৈধ মতুয়াদের অধিকার খর্ব করতে দেওয়া হবে না—এই কথা মুখ্য নির্বাচন কমিশনারকে জানিয়ে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মতুয়া সম্প্রদায়কেই নিশানা করা হচ্ছে। মমতাবালা ঠাকুরের দাবি, কেন্দ্রের শাসক দলের নেতারা প্রকাশ্যে অনুপ্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর কথা বলছেন। সেই যুক্তিকেই সামনে রেখে মতুয়াদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, এই ধরনের রাজনীতির মাধ্যমে ভোটে জেতা যাবে না। তৃণমূল নেতৃত্বের মতে, ভোটার তালিকা সংশোধনের নামে যদি বৈধ নাগরিকদের বাদ দেওয়ার চেষ্টা করা হয়, তবে তার বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল। কমিশনের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি জানিয়েছে তৃণমূল।

Sponsored

Camelia In Article

আরও পড়ুন- শুরুর আদিকাল থেকে ডিসেম্বরে পর্যটকের রেকর্ড! শীতে জমজমাট সাইন্স সিটি

Sponsored

Techno India In Article

_

Sponsored

Shyam Sundar In Article

 

Sponsored

Probe In Article

_

 

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

More from দেশ

View All →