পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে ‘ককরোচ জনতা পার্টি’। আন্দোলনের একটি ধাপ হিসেবে তাঁদের তরফ থেকে একটি বিশেষ 'শিক্ষা ইস্তহার' প্রকাশ করা হয়েছিল। তিনি জানান, দেশের সংবিধান মেনেই এই আন্দোলন হচ্ছে সম্পূর্ণ শান্তিপূর্ণ পথে। এই ইস্তাহারে যে বিষয়গুলোর উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সম্পূর্ণ বন্ধ করতে হবে। দিপকে জানিয়েছেন জয়পুর, লখনউ, অমৃতসর এবং বেঙ্গালুরুর মতো বড় শহরগুলোতেও ছড়িয়ে দেওয়া হবে ককরোচ আন্দোলন।
দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে 'ককরোচ জনতা পার্টি'র সমাবেশে উপচে পড়ল ভিড়
Sponsored

এদিকে বৃহস্পতিবার যন্তর মন্তরের মতোই এবার পুনেতেও দিপকের ডাকে জড়ো হল ককরোচ জনতা পার্টির সমর্থকেরা। নিট পরীক্ষা সংক্রান্ত একাধিক গাফিলতির অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ৬ জুন বস্টন থেকে ভারতে ফিরেই দিল্লি থেকে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছেন অভিজিৎ। এই আন্দোলনে সমর্থনের কথা জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুকও। বৃহস্পতিবার সোনম ওয়াংচুক পুনের সমাবেশে যোগ দেন।
Sponsored

অভিজিৎ এদিনও স্পষ্ট জানান, যদি ধর্মেন্দ্র প্রধান শীঘ্রই পদত্যাগ না করেন, তাহলে তিনি আন্দোলন আরও বড় পরিসরে শুরু করবেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই আন্দোলন নিয়ে আলোচনা তুঙ্গে। বিশেষ করে ছাত্র-যুব সমাজের একাংশের মধ্যে এই প্রতিবাদ ঘিরে আগ্রহ অনেকটাই বাড়ছে। ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক এই আন্দোলন যেভাবে জনসমর্থন পেয়েছে, সেটা বাস্তবে রূপান্তর করাই তাঁদের এখন অন্যতম লক্ষ্য। তবে লক্ষ্য যে আর বেশি দূর নয়, আজকের জমায়েত সেই উত্তর অনেকটাই স্পষ্ট করে দিয়েছে।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






