ঝড়বৃষ্টির ফলে ভয়াবহ ধস! কর্নাটকের ম্যাঙ্গালুরুতে (landslide in Karnataka) এদিনের ঘটনায় দুই শিশু-সহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে কাঁকানাদি থানার কাছে পাহাড় থেকে ধস নেমে বেশ কয়েকটি বাড়ি মাটির তলায় চাপা পড়ে গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও পুলিশ। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় তিন জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভেতরে আরও কেউ আটকে আছেন কিনা, খতিয়ে দেখা হচ্ছে|
কর্নাটকে ধস! পাঁচিল চাপা পড়ে মৃত শিশু সহ ৩
Sponsored

পুলিশ সূত্রে খবর, কাঁকানাদির নাগোরি-গারোডি এলাকায় এক নাগাড়ে মারাত্মক বৃষ্টির ফলে পাহাড় থেকে একটি পাঁচিল এবং মাটির স্তূপ নীচের একাধিক বাড়ির উপর ভেঙে পড়ে। ঘটনায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টালির চালের একটি বাড়ি যার ভিতরে ছয়জন সেই সময়ে ঘুমিয়েছিলেন। সকলেই ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন।খবর পেয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত সেখানে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভিতর থেকে একজন পুরুষ এবং দুই মহিলাকে গুরুতর আহত অবস্থায় বের করে আনেন। কিন্তু বাকিদের বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
Sponsored

প্রসঙ্গত, ম্যাঙ্গালুরু এবং সংলগ্ন দক্ষিণ কন্নড় জেলায় অনবরত বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি, ধস এবং ঘরবাড়ি ভেঙে পড়ার ঘটনা প্রায়ই ঘটছে। ওই অঞ্চলের এবং কিছুটা নিচু এলাকাগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে। ওই এলাকার বাসিন্দাদের আপাতত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






