কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
দেশ

শীর্ষে ওঠার স্বপ্নে জোর ধাক্কা! ব্রিটেনকেও ছুঁতে পারল না, বিশ্ব অর্থনীতিতে কোণঠাসা ভারত

শীর্ষে ওঠার স্বপ্নে জোর ধাক্কা! ব্রিটেনকেও ছুঁতে পারল না, বিশ্ব অর্থনীতিতে কোণঠাসা ভারত

বিশ্ব অর্থনীতির ‘সুপার পাওয়ার’ হওয়ার হাঁকডাক আর তর্জন-গর্জন কি তবে শুধুই প্রচারের ফানুস? আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) সাম্প্রতিকতম এপ্রিল রিপোর্ট অন্তত সেই কঠিন বাস্তবকেই সামনে এনে দাঁড় করিয়েছে। যে ব্রিটেনকে টপকে ভারত একসময় পঞ্চম স্থানে উঠে বুক চিতিয়েছিল, সেই ব্রিটেনের কাছেই আবার হার মানতে হল দিল্লিকে। ২০২৬-২৭ অর্থবর্ষের শেষে ভারতকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির তালিকায় নামিয়ে দিয়ে আইএমএফ স্পষ্ট করে দিল— তৃতীয় স্থানে পৌঁছানোর স্বপ্ন ২০৩১ সালের আগে সফল হওয়া অলীক কল্পনা মাত্র।

পরিসংখ্যান বলছে, আগামী অর্থবর্ষের শেষে ভারতের জিডিপির আকার হতে পারে ৪.১৫ ট্রিলিয়ন ডলার, যেখানে খোদ ধুঁকতে থাকা ব্রিটেন ৪.২৬ ট্রিলিয়ন ডলার নিয়ে ভারতের থেকে এগিয়ে থাকছে। ২০২২-২৩ সালে গালভরা প্রচারের মাধ্যমে জানানো হয়েছিল ভারত ব্রিটেনকে টপকে গিয়েছে, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই সেই সাফল্য বালির প্রাসাদের মতো ভেঙে পড়ল। ২০২৫-২৬ সালের মধ্যে চতুর্থ স্থানে ওঠার যে লক্ষ্যমাত্রা সরকার স্থির করেছিল, আইএমএফের এই রিপোর্ট তাকে কার্যত উপহাস করছে।

এই নজিরবিহীন অবনমনের পেছনে সরকারের ভ্রান্ত নীতি আর অর্থনীতির তলার নড়বড়ে অবস্থাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। জিডিপি গণনার ‘ভিত্তি বছর’ বা বেস ইয়ার বদলে ফেলার কারসাজিতে নমিনাল জিডিপি এক ধাক্কায় ৪ শতাংশ কমে গিয়েছে। এর ওপর রয়েছে টাকার ক্রমাগত রক্তক্ষরণ। ২০২৬ অর্থবর্ষে ডলারের বিপরীতে টাকার দাম পড়েছে প্রায় ১১ শতাংশ। ফলে ৪ ট্রিলিয়ন ডলারের যে গণ্ডি নিয়ে এত ঢাকঢোল পেটানো হয়েছিল, তা স্পর্শ করতেও ব্যর্থ হয়েছে ভারত।

বর্তমানে আমেরিকার ৩২.৩ ট্রিলিয়ন ডলারের ধারেকাছে পৌঁছানো তো দূরের কথা, চীন বা জার্মানিকেও টপকানোর কোনো লক্ষণ নেই। ৪.৩৮ ট্রিলিয়ন ডলার নিয়ে জাপানও ভারতের নাগালের বাইরে। যদিও সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন ‘সব ঠিক হ্যায়’ তত্ত্বে বিশ্বাস রেখে দাবি করেছেন ভারত ঘুরে দাঁড়াবে, কিন্তু মুদ্রার বিনিময় হার আর বাজারের অস্থিরতা সেই দাবিকে বারবার কাঠগড়ায় তুলছে।

আইএমএফ সান্ত্বনা হিসেবে জানিয়েছে, ২০২৭ সালে হয়তো ভারত ফের চতুর্থ স্থানে ফিরবে এবং ২০৩১ সালে তৃতীয় হবে। কিন্তু প্রশ্ন উঠছে, যে গতিতে ভারত তালিকার নিচে নামছে, তাতে এই ভবিষ্যৎবাণী আদৌ মিলবে কি না? দেশের অভ্যন্তরীণ আর্থিক বৃদ্ধির হার দিয়ে র‍্যাঙ্কিংয়ের এই বিপর্যয় কি ঢাকা সম্ভব? আপাতত বিশ্ব অর্থনীতির লড়াইয়ে কোণঠাসা ভারত। ২০৩১-এর স্বপ্ন এখন কেবলই ক্যালেন্ডারের পাতা ওল্টানো, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে লড়াইটা এখন পঞ্চম স্থানে ফেরার।

আরও পড়ুন- ডিজিটাল পথেই তালিকায় নাম, আদালতের নির্দেশ পালনে জট নেই বলে আশ্বস্ত করলেন সিইও

_

_

Sponsored

Sranchi In Article

_

Sponsored

Merlin In Article

_

Sponsored

Camelia In Article

_

Sponsored

Techno India In Article

_

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from দেশ

View All →