ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং বরসে' মেজাজে মুসৌরি থেকে মুম্বই। ক্যালেন্ডারের তারিখ মতে আজ অবাঙালিদের রং খেলার দিন। বাংলার বিভিন্ন প্রান্তেও সেই ছবি ধরা পড়েছে। উত্তর ভারতের জনপ্রিয় 'লাঠমার হোলি' সেলিব্রেশনের ঝলক মিলেছে সোশ্যাল মিডিয়ায়।
হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব
Sponsored

দোলযাত্রা মানে বঙ্গ জুড়ে সংস্কৃতি আর ধর্মীয় ধারণার এক ধ্রুপদ রূপ দেখা যায়। কিন্তু হোলি সেরকম নয়। এই উৎসব তুলনামূলকভাবে অনেক বেশি বর্ণিল। আকাশে বাতাসে 'হোলি হ্যায়' উচ্চারণ আর আবিরের পরিবর্তে জলরঙে রঙিন হতে তৈরি দেশের আমজনতা থেকে হাইপ্রোফাইল তারকারাও। বাংলায় দোলযাত্রার (Dol Utsav) মূল ভিত্তি হলো শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার বৃন্দাবন লীলা।হোলির নেপথ্যে রয়েছে অসুররাজ হিরণ্যকশিপুর বোন হোলিকার কাহিনী। এদিন উত্তর ভারতে 'গুজিয়া', 'ঠান্ডাই' এবং বিশেষ কিছু লৌকিক পদের চল রয়েছে। টিনসেল টাউন থেকে শুরু করে রাজধানীর আকাশে বাতাসেও আজ লাল-নীল-সবুজ-বেগুনি রঙের বাহার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হোলির শুভেচ্ছা (Holi Festival Wish) জানিয়েছেন বলিউড সেলিব্রেটিরা। মঙ্গলবার হোলির আগাম উদযাপনে রং মেখে ছবি পোস্ট করেছেন অভিনেতা বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, রণবীর কাপুর, সোহা আলি খান, শাবানা আজমিরা। আজও রঙিন উৎসবের মেজাজে তারকারা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






