কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক জেলা। ঝড় বৃষ্টি বজ্রপাতে শুধু প্রয়াগরাজেই (Prayagraj ) মৃত অন্তত ২০! দুর্যোগে জেরে ফতেহপুরে ৯ জন এবং ভদোহিতে ৬, বদায়ুঁতে ৫ জন, প্রতাপগড়ে ৫ জন ও হরদোইয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের ধ্বংসলীলায় যোগীরাজ্যের নানা প্রান্তে রেল পরিষেবা ব্যাহত, বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে বলে খবর মিলেছে।
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!
Sponsored

প্রশাসন সূত্রে জানা গেছে বুধবারে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ায় গাছ চাপা পড়েও অনেকে আহত হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে জেলায় জেলায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালেও চলছে উদ্ধারকাজ। ভদোহির প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, দুর্যোগের কারণে বহু জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। একাধিক জায়গায় মোবাইলে নেটওয়ার্ক বিঘ্নিত হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath, UP CM) ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নিহতদের পরিবার পিছু ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






