ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার ফুটপাত ব্যবহার করে নিরাপদে হাঁটার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি কোনও নাগরিক এই অধিকার থেকে বঞ্চিত হন বা প্রশাসনের গাফিলতির কারণে পথ চলতে গিয়ে সমস্যায় পড়েন, তবে তিনি সরাসরি আদালতের দ্বারস্থ হয়ে ক্ষতিপূরণও দাবি করতে পারবেন। দেশজুড়ে বিভিন্ন রাজ্যে যখন ফুটপাত দখল ও হকার উচ্ছেদ নিয়ে লাগাতার বিতর্ক চলছে, ঠিক সেই আবহে শীর্ষ আদালতের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দেশের আইন মহল।
ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট
Sponsored

একটি পথ দুর্ঘটনা সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি এ এস চান্দুরকরের বেঞ্চ এই যুগান্তকারী পর্যবেক্ষণ করে। আদালত জানায়, ভারতীয় সংবিধানের ১৯(১)(ডি) ধারায় নাগরিকদের দেশের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার দেওয়া হয়েছে, যার প্রাথমিক ভিত্তিই হলো নিরাপদে হাঁটা। এর পাশাপাশি সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী মানুষের জীবন ও জীবিকার অধিকার নিশ্চিত করা হয়েছে। এই দুই ধারাকে একসঙ্গে মান্যতা দিয়েই পথচারীদের জন্য ফুটপাতে সুরক্ষিতভাবে হাঁটার বিষয়টিকে মৌলিক অধিকারের (পার্ট ৩) আওতাভুক্ত করা হল।
Sponsored

শীর্ষ আদালত তার রায়ে সাফ জানিয়েছে, শুধুই চওড়া রাস্তা বা হাইওয়ে তৈরি করলেই স্থানীয় প্রশাসনের দায়িত্ব শেষ হয়ে যায় না। যেখানেই রাস্তা থাকবে, সেখানেই পথচারীদের জন্য নির্দিষ্ট ফুটপাত তৈরি করা এবং তা চলাচলের উপযোগী রাখা পুরসভা, পুরনিগম বা পঞ্চায়েতের মতো স্থানীয় কর্তৃপক্ষের আইনি বাধ্যবাধকতার মধ্যে পড়ে। গাড়ির যাতায়াতের চেয়ে ফুটপাতে সাধারণ মানুষের হাঁটার অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। এই অধিকার সুনিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকারকে একটি পৃথক নিয়ন্ত্রক সংস্থা বা রেগুলেটরি বডি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নতুন রাস্তা তৈরির সময় ফুটপাত গড়া হচ্ছে কি না এবং তা দখলমুক্ত থাকছে কি না, সেই নজরদারির পাশাপাশি প্রয়োজনে এই বিষয়ে আলাদা আইন প্রণয়নের কথাও বলেছে আদালত।
Sponsored

কলকাতার মতো মেগাসিটি থেকে শুরু করে দেশের প্রায় প্রতিটি শহরেরই ফুটপাতের সিংহভাগ এখন হকার ও অবৈধ পার্কিংয়ের দখলে। ফলে সাধারণ মানুষকে বাধ্য হয়েই মূল রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে হাঁটতে হয়, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে এই রায়ে সুপ্রিম কোর্ট ফুটপাতে হাঁটার পাশাপাশি সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী ক্ষুদ্র ব্যবসায়ী বা হকারদের জীবিকার অধিকারকেও সমান গুরুত্ব দিয়েছে।
Sponsored

আরও পড়ুন - তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল
Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






