গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকার জাল নোট। ঘটনায় এক মহিলা-সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী
Sponsored

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ জাল টাকার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও মিলেছে। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে সুরাত-এর একটি ধর্মীয় আশ্রম। এরপর সুরাতে অভিযান চালিয়ে আরও ৮০ লক্ষ টাকার জাল ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়।
Sponsored

তদন্তে উঠে এসেছে, যে গাড়ি থেকে জাল নোট উদ্ধার হয়েছে, সেটি ‘সত্য যোগ ফাউন্ডেশন’ নামে একটি আশ্রমের সঙ্গে যুক্ত। আশ্চর্যের বিষয়, সেই গাড়িটি কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের নামেও নথিভুক্ত ছিল বলে দাবি তদন্তকারীদের। ফলে সরকারি ব্যবস্থার অপব্যবহার করে এই চক্র চালানো হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored

পুলিশ আরও জানতে পেরেছে, সুরাতের ভারছা এলাকায় একটি গোপন কারখানায় জাল নোট ছাপানো হত। সেখান থেকেই ওই নোট আহমেদাবাদ হয়ে আশ্রমে নিয়ে যাওয়া হচ্ছিল। এই চক্রের মূলচক্রী হিসেবে ‘সদগুরু প্রদীপ’ ওরফে প্রদীপজি নামে এক স্বঘোষিত ধর্মগুরুর নাম উঠে এসেছে। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। আশ্রমে তল্লাশি চালিয়ে বিপুল জাল নোটের পাশাপাশি বেশ কিছু গোপন নথিও উদ্ধার হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
Sponsored

আরও পড়ুন - ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল
Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






