উত্তরপ্রদেশের(UP) মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে (Yamuna Expressway) মঙ্গলবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা! শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় চার বাসযাত্রীর মৃত্যু হয়েছে ও গুরুতর জখম হয়েছেন ২৫ যাত্রী। পুলিশ সূত্রে খবর, ভোর সাড়ে তিনটে নাগাদ আগ্রা থেকে নয়ডাগামী বেসরকারি একটি বাস রায়া এলাকায় নুড়িপাথর বোঝাই ট্রেলারের পিছনে ধাক্কা মারে। বাসের গতি এতটাই বেশি ছিল যে চালক নিয়ন্ত্রণ রাখতে পারেন নি। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসের সামনের অংশ দুমড়ে গিয়েছে।
যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ বাসযাত্রী, আহত ২৫
উত্তরপ্রদেশের(UP) মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে (Yamuna Expressway) মঙ্গলবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা!
Sponsored

Sponsored

মথুরার পুলিশ সুপার সঞ্জীব কুমার এদিনের ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, বেসরকারি বাসটি বিহারের ও ট্রেলারটি রাজস্থানের। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উত্তরপ্রদেশের মথুরা জেলায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি দোতলা স্লিপার বাসের সঙ্গে একটি ট্রেলারের সংঘর্ষ হয়েছে। রায়া পুলিশ স্টেশনের আওতাধীন এলাকায় ১১১ নম্বর মাইলস্টোনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৬৫ জন যাত্রী নিয়ে লখনউ থেকে নয়ডা যাওয়ার পথে বাসটি একটি ট্রেলারের সঙ্গে ধাক্কা খায়। এই সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয়। আরও ২৫ জন আহত হন। আহতদের দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে আপাতত তাঁদের চিকিৎসা চলছে।
Sponsored

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং তদন্ত চলছে। তবে যোগীরাজ্যে ক্রমবর্ধমান পথ দুর্ঘটনা নিয়ে বিভিন্ন মহলে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
Sponsored

Sponsored

Sponsored

More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






