কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
দেশ

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার সকালে একটি দোতলা বাস (Double Decker Bus) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে এবং তারপরেই উল্টে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অউরাস থানার পুলিশ, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, বাসটি দিল্লি থেকে যাত্রী নিয়ে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ে ধরে বিহারের দিকে যাচ্ছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারলে বাস উল্টে যায়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসের জানলার কাঁচ ভেঙে যায়। শুধু তাই নয়, কয়েকজন যাত্রী বাসের জানলা দিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান। বাসের ভিতরের সিটের নীচেও অনেকে আটকে পড়ে যান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়েছিলেন বলেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এই দুর্ঘটনা ঘটে।

Sponsored

Sranchi In Article

বাসটি উল্টে যাওয়ার পর যাত্রীদের চিৎকার শুনে ছুটে এসে স্থানীয়রা খবর দেন পুলিশে। পুলিশ সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা ছয়জনকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের লখনউ ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়। মৃতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ (Police)। দেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান বাসের গতি খুব বেশি ছিল। স্বাভাবিকভাবেই দুর্ঘটনার ফলে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

More from দেশ

View All →