জয়িতা মৌলিক
একবছর পেরিয়ে এখনও পুরস্কারে ঝুলি ভরছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। সদ্য সমাপ্ত ১২তম রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ আঞ্চলিক ভাষার ছবিতে সেরা নবাগত পরিচালকের বিভাগে পুরস্কৃত হয়েছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় (Ramkamol Mukharjee)। আন্তর্জাতিক মঞ্চে এই পুরস্কার প্রাপ্তি বাংলার সিনেমার জয়- মন্তব্য জয়ী পরিচালকের।
Sponsored

নটী বিনোদিনীর লড়াইয়ের গল্প সেলুলয়েডে ধরেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ১৪১ বছর আগে বিনোদিনী যে স্বীকৃতি পাননি সেই স্বীকৃতি এসেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) হাত ধরে। স্টার থিয়েটারের নাম হয়েছে বিনোদিনী থিয়েটার। আর সেখানেই তাঁর জীবনী নির্ভর ছবি ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ একের পর শো হাউজফুল হয়েছে গত বছর। কিন্তু শুধু ফুল ছিল না, ছিল কাঁটাও। তুলনা এসেছে, জুটেছে সমালোচনাও। কিন্তু সেই সব উড়িয়ে বাংলার দর্শক শো হাউজফুল করেছেন। এবার আসছে আন্তর্জাতিক স্বীকৃতি।
Sponsored

এর আগে গোয়া ফিল্ম ফেস্টিভালে নমিনেশন পেয়েছিল ‘বিনোদিনী‘। এবার রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ নবাগত পরিচালক হিসেবে মিলল সেরা পুরস্কার। কেমন লাগছে? ‘বিশ্ববাংলা সংবাদ‘ রামকমল (Ramkamol Mukharjee) জানালেন, অবশ্যই খুব ভালো লাগছে। তবে, এরকম একটি আন্তর্জাতিক মঞ্চে বাংলা ছবির পুরস্কার প্রাপ্তি, শুধু তাঁর জয় নয়, এটা বাংলা সিনেমার জয়-মত রামকমলের।
Sponsored

পরিচালকের জানালেন, RIFF-এ রাজস্থানী ভাষা থেকে শুরু করে দেশী-বিদেশী বিভিন্ন ভাষার ছবি ছিল। তার মধ্যে থেকে বাংলার ভাষার ছবির পরিচালক হিসেবে তাঁর স্বীকৃতি নিঃসন্দেহে গর্বের। আর এই পুরস্কার আরও একবার প্রমাণ করে সিনেমার ভাষা ভৌগলিক সীমা মানে না।
Sponsored

‘বিনোদিনী‘-র পরিচালকের এই সম্মানে আনন্দিত নায়িকা রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। খবর পেয়েই পরিচালককে ফোন করে অভিনন্দন জানান তিনি।
আরও খবর: রজতজয়ন্তী বর্ষে প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’, কালজয়ী সৃষ্টির উদযাপনে গায়ক পর্ণাভ
Sponsored

এর আগে ‘বিনোদিনী.. একটি নটীর উপাখ্যান’ বোস্টন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (8th IIFFB 2025) বেস্ট ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে ‘সেরা ছবি’র পুরস্কার পেয়েছে। রামকমল জানালেন, লন্ডনে প্রদর্শনের সময় বিদেশী নাগরিকদের তিনি চোখের জল ফেলতে দেখেছেন। শুনছেন, বিনোদিনীর চৈতন্য-সাজে অভিনয়, তাঁদের বাইবেলের এক অধ্যায়ের কথা মনে করিয়ে দিয়েছে। এটাই সিনেমার (Cinema) ভাষা। নিজের ছবির এই জয়কে বাংলা ছবির জয় বলেই মনে করছেন রামকমল।
Sponsored

-
-
-
-
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






