কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
দেশ

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও বাড়ল। শনিবার আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নতুন করে সময়সীমা বাড়াতে সাফ অস্বীকার করে দিল্লি পুলিশ। তবে পুলিশের এই নিষেধাজ্ঞার পরও আন্দোলনস্থল ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা যন্তর মন্তর ছাড়বেন না।

Sponsored

Sranchi In Article

পরীক্ষায় লাগাতার দুর্নীতি, প্রশ্ন ফাঁস এবং নিট বিতর্ক নিয়ে যুব সমাজের ক্ষোভকে হাতিয়ার করে দিল্লিতে এটি সিজেপি-র দ্বিতীয় বড় বিক্ষোভ কর্মসূচি। এদিন যন্তর মন্তরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক পরীক্ষার্থী, পড়ুয়া ও আন্দোলনকর্মী জমায়েত হন। অভিনব কায়দায় প্রতিবাদ জানাতে এদিন বহু সমর্থক নিজেদের সঙ্গে ‘থালা ও চামচ’ নিয়ে এসেছিলেন। বিক্ষোভ চলাকালীন থালা-চামচ বাজিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান তাঁরা। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা চত্বর।

Sponsored

Merlin In Article

আন্দোলনের জন্য পূর্বনির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর দিল্লি পুলিশের আধিকারিকরা বিক্ষোভকারীদের এলাকা খালি করার নির্দেশ দেন। কিন্তু পুলিশের সেই নির্দেশ অগ্রাহ্য করে নিজের অনড় অবস্থানের কথা ঘোষণা করেন সিজেপি প্রধান অভিজিৎ। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। অন্যদিকে, পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় বা কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য যন্তর মন্তর চত্বরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে দিল্লি পুলিশ। শীর্ষ পদস্থ কর্তাদের নজরদারির পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিশাল রিজার্ভ পুলিশ বাহিনীও। কিন্তু পুলিশের নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি উপেক্ষা করেই আন্দোলনকারীরা সেখানে নিজেদের অবস্থান বজায় রেখেছেন।

Sponsored

Camelia In Article

আরও পড়ুন - দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

Sponsored

Techno India In Article

_

Sponsored

Shyam Sundar In Article

 

Sponsored

Probe In Article

_

 

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

More from দেশ

View All →