পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক আগেই অপারেশন সিন্দুরের বর্ষপূর্তি হয়েছে। এই মিশনে প্রথমবার শহিদ ৬ জওয়ানের নাম-সহ বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ভারতীয় সেনা।
অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র
Sponsored

'আর্মি ওয়ার মেমোরিয়াল'-এর সরকারি ওয়েবসাইটে অপারেশন সিন্দুরে শহিদদের বিস্তারিত তথ্য জানানো হয়েছে। শহিদ ৬ জওয়ান হলেন- সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, লান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুড মুরলি নায়েক ও হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমান বাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।
Sponsored

এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার মিশন অপারেশন সিন্দুরের ('Operation Sindoor') সময় শহিদ হওয়া সেনাকর্মীদের নাম প্রকাশ করেনি। এই প্রথম ওই অপারেশনে শহিদদের নাম সামনে আনা হল।
Sponsored

গত বছরের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হঠাৎ জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের৷ তাঁদের মধ্যে একজন নেপালের বাসিন্দা এবং অধিকাংশই পর্যটক ছিলেন৷ পাকিস্তানের লস্কর-ই-তৈবা গোষ্ঠী সমর্থিত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) এই হামলা চালিয়েছিল বলে তদন্তে জানা যায়৷ প্রত্যেকের ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে নিরাপরাধ সাধারণ নাগরিককে গুলি করে জঙ্গিরা৷ এর পাল্টা জবাবে ৬ মে গভীর রাতে পাকিস্তানের ন'টি জায়গায় হামলা চালিয়েছিল ভারতীয় বায়ু সেনা৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল ন'টি জঙ্গিঘাঁটি ৷ এই সংঘাত চলেছিল ১০ মে পর্যন্ত৷
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






