দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে খুনের অভিযোগ! ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভে একাই থাকতেন বাঙালি অধ্যাপিকা। বৃহস্পতিবার থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। বাধ্য হয়ে পুলিশে খবর দেন দেবস্মিতার দিদি দেবারতি। ফ্ল্যাটের দরজা ভেঙে ৪২ বছর বয়সী অধ্যাপিকার দেহ উদ্ধার হয়।
দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ!
Sponsored

দিল্লিতে বাঙালি অধ্যাপিকার রহস্যমৃত্যুর ঘটনায় ফের রাজধানীর বুকে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপিকার স্বামী থাকেন বেঙ্গালুরুতে, বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে। বছর দশেক আগে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট লাভ করেন দেবস্মিতা। দীর্ঘ দশ বছর ধরে তিনি যুক্ত ছিলেন শিক্ষকতার সঙ্গে। পুলিশের তরফে প্রাথমিকভাবে জানা গিয়েছে, মাথায় কোনও ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে অধ্যাপিকাকে। তাঁর দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও মিলেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। রাজধানীর বুকে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






