কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
দেশ

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত ভোটারদের জেলাভিত্তিক বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে। কমিশনের বিধি অনুযায়ী, এদিন রাত ১২টার পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই পর্যন্ত তালিকায় থাকা ভোটারেরাই ভোট দিতে পারবেন।

Sponsored

Sranchi In Article

কমিশন সূত্রে খবর, মোট প্রায় ৬০ লক্ষের বেশি ভোটারকে বিচারাধীন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে প্রায় ৩২ লক্ষের বেশি ভোটারকে যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে, অন্যদিকে প্রায় ২৭ লক্ষের কাছাকাছি নাম অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে।

Sponsored

Merlin In Article

সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদ জেলায়—প্রায় ৪.৫৫ লক্ষ ভোটারকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে প্রায় ৩.২৫ লক্ষ নাম বাদ গিয়েছে।

Sponsored

Camelia In Article

তার পরে রয়েছে মালদহ, যেখানে প্রায় ২.৩৯ লক্ষ ভোটারকে অযোগ্য হিসেবে ধরা হয়েছে। নদিয়াতেও উল্লেখযোগ্য সংখ্যা—প্রায় ২.০৮ লক্ষ নাম বাদ গিয়েছে।

Sponsored

Techno India In Article

দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ২.২২ লক্ষ ভোটার এবং বীরভূমে প্রায় ৮২ হাজার ভোটারকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

এছাড়া হুগলিতে প্রায় ১.২০ লক্ষ, পশ্চিম বর্ধমানে প্রায় ৭৪ হাজার এবং উত্তর দিনাজপুরে প্রায় ১.৭৬ লক্ষ নাম বাদ পড়েছে বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে।

Sponsored

Probe In Article

কমিশন জানিয়েছে, বিচার প্রক্রিয়া অনুযায়ী প্রতিটি নাম খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মত অযোগ্য হিসাবে চিহ্নিত ভোটাররা বিচারবিভাগীয় ট্রাইবুনালের কাছে পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন।

এদিকে এদিন রাতে দ্বাদশ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। এটাই আপাতত প্রকাশিত হওয়া শেষ তালিকা বলে কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, এদিন রাত ১২টার পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই পর্যন্ত তালিকায় থাকা ভোটারেরাই ভোট দিতে পারবেন।

আরও পড়ুন - ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

_

 

_

আরও পড়ুন

More from দেশ

View All →