এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও শনিবার যন্তর মন্তরে প্রথমবার পথে নেমে যে জনসমর্থনের ইঙ্গিত পেয়েছে ককরোচ জনতা পার্টি, তাতেই তাঁরা আবারও সংগঠিত হওয়ার মনোবল পেয়েছে, দাবি সংগঠনের নেতৃত্বে ঢাকা অভিজিৎ-সৌরভ-আশুতোষদের। পরবর্তী কর্মসূচি ঘোষণা না করলেও আগামী সাত দিনের ডেডলাইন কেন্দ্রের সরকারকে তারা দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জন্য।
প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা
Sponsored

শনিবারের জমায়েতে যন্তর মন্তর প্রাঙ্গনে একাধিক রাজনৈতিক সংগঠনকেও ককরোচ জনতা পার্টির সঙ্গ দিতে দেখা যায়। যদিও সংগঠন সম্পূর্ণভাবে নিরপেক্ষতার দাবি করেছে। যন্ত্রর মন্তরের কর্মসূচি শেষে মহারাষ্ট্রে নিজের বাড়ি ফিরে গিয়েছেন অভিজিৎ দীপকে। জানিয়েছেন, তাঁর এই উদ্যোগের কারণে হুমকির মুখে তাঁর বাবা-মাকে বাড়ি ছাড়তে হয়েছে। তিনি ঘরে ফিরে বাবা-মাকে নিজেদের ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন।
Sponsored

শনিবারের কর্মসূচি থেকেই অভিজিৎ দীপকে দাবি করেছিলেন শনিবার বিকাল পাঁচটার মধ্যে ধর্মেন্দ্র প্রধান ইস্তাফা না দিলে আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়বে। সেইমতো এবার দেশের অন্যপ্রান্তেও আন্দোলন হওয়ার ইঙ্গিত মিলেছে শনিবার। সেই সঙ্গে দিল্লি পুলিশ যে ভূমিকা নিয়েছে শনিবার, তাতে দিল্লি পুলিশকে ধন্যবাদ জানাতেও ভোলেনি সিজেপি।
Sponsored

আবার সংগঠনের একটি সূত্রে দাবি করা হয়েছে, আগামী শনিবার ফের যন্তর মন্তরেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি নিয়ে জমায়েতের ডাক দিতে চলেছে ককরোচ জনতা পার্টি। অন্য একটি সূত্রে দাবি করা হচ্ছে এবার সিজেপি নিজেদের দাবি আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছে। এবার তারা প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করতে চলেছে। যদিও যতক্ষণ না সংবাদমাধ্যমকে ঘোষিত মুখপাত্ররা কিছু জানাচ্ছেন ততক্ষণ পরবর্তী কর্মসূচি নিয়ে কোনও নিশ্চয়তা নেই।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from দেশ
View All →
জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5

আজ কোথায় কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন এক নজরে
Jul 5

স্বামী খুনের পর দেহ লুকোতে মেঝেতে টাইলস বসালেন স্ত্রী, ৪৫ দিন পর উদ্ধার দেহ
Jul 4

দানসামগ্রী নিয়ে ফের অনিয়মের অভিযোগ, এবার কেন্দ্রবিন্দুতে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র
Jul 4






